নিজস্ব প্রতিনিধি, হাওড়া: মঙ্গলবার বালির হপ্তাবাজার এলাকায় এসআইআর-এর এন্যুমারেশন ফর্ম বিলিকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। জানা গিয়েছে, এদিন সকালে হপ্তাবাজারে বন্দনা চৌধুরী নামের এক বিএলওর সঙ্গে বাড়ি বাড়ি ঘুরছিলেন তৃণমূল, সিপিএমের বুথ লেভেল এজেন্টরা। অভিযোগ, একটি বাড়িতে গিয়ে আচমকা সিপিএমের বিএলএ তোতন ঘোষকে ধাক্কাধাক্কি শুরু করেন তৃণমূলের বিএলএ। তাঁকে ঠেলে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ। যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে।



