Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ক্ষমতার অপব্যবহারের অভিযোগ! বামফ্রন্ট আমলের মন্ত্রীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ

বাম আমলের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের।

ক্ষমতার অপব্যবহারের অভিযোগ! বামফ্রন্ট আমলের মন্ত্রীর  বিরুদ্ধে তদন্তের নির্দেশ
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাম আমলের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। নিয়োগ সংক্রান্ত আইনকে উপেক্ষা করে নিজের সচিবালয়ে চুক্তিভিত্তিক কর্মচারীকে নিয়োগ করার অভিযোগে এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাই চট্টোপাধ্যায়। বিচারপতি নির্দেশে জানিয়েছেন, চুক্তির ভিত্তিতে নিযুক্ত কোনও কর্মচারী চাকরির সময়সীমা বর্ধিত করার আবেদন করতে পারেন না। পাশাপাশি কর্মচারীর চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর, কোনও মন্ত্রী নিয়োগের আইন না মেনে তাঁর দপ্তরের সচিবালয়ে একজনকে নিযুক্ত করতে পারেন না। কারণ সরকারি টাকার ও সরকারি পদের অপব্যবহার করা যায় না। সেজন্য প্রশাসন চাইলে ২০১০ সালের রাজ্যের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করতে পারে।

Advertisement

সর্বশিক্ষা মিশনে চুক্তির ভিত্তিতে নিযুক্ত এক গ্রুপ-সি কর্মচারী তাঁর চাকরি মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর দায়ের করা আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি। জেলা সর্বশিক্ষা মিশন অধিকর্তার অধীনে আবেদনকারীকে ২০০৭ সালে হাওড়া উলুবেড়িয়ার পূর্ব ও পশ্চিমশাখায় নিযুক্ত করা হয়। পরবর্তীতে তাঁকে শিক্ষা দপ্তরের সচিবালয়ে নিযুক্ত করা হয়। ২০১০ সালে চাকরির মেয়াদ শেষ হওয়ার পর তৎকালীন শিক্ষামন্ত্রী তাঁকে তাঁর দপ্তরের সহকারী হিসাবে কাজে যোগ দিতে বলেন। ২০১১ সালে নতুন সরকার আসার পর তাঁর চাকরি চলে যায়। যে কারণে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু তাঁর আবেদন খারিজ করার পাশাপাশি বাম আমলের ওই মন্ত্রীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি।

Advertisement
সম্পর্কিত সংবাদ