Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাত শিবিরের প্রতিনিধি দলকে ঠাকুরবাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ

ঠাকুরবাড়িতে অধিকারের ‘লড়াই’ দীর্ঘদিনের। দিন কয়েক আগে সিএএ শিবিরের অধিকার ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়ায় ঠাকুরনগর ঠাকুর বাড়িতে।

হাত শিবিরের প্রতিনিধি দলকে ঠাকুরবাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ
  • ২৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: ঠাকুরবাড়িতে অধিকারের ‘লড়াই’ দীর্ঘদিনের। দিন কয়েক আগে সিএএ শিবিরের অধিকার ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়ায় ঠাকুরনগর ঠাকুর বাড়িতে। শান্তনু ঠাকুরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সুব্রত ঠাকুর ও মমতা ঠাকুর। নাটমন্দিরে তাঁদের বৈঠক সুব্রত ঠাকুরের তৃণমূলে যোগদানের জল্পনা উস্কে দেয়। সেই আবহেই বৃহস্পতিবার রাজনৈতিক পারদ চড়ল তীর্থ ভূমিতে। ঠাকুরনগর ঠাকুর বাড়িকে রাজনীতি মুক্ত করার দাবি নিয়ে এদিন সেখানে আসেন কংগ্রেসের প্রতিনিধি দল। উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেসের (গ্রামীণ ) সভানেত্রী ইন্দ্রাণী দত্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আসা প্রতিনিধি দলকে ঠাকুরবাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ, সুব্রত ঠাকুর কংগ্রেস সভানেত্রী সহ প্রতিনিধিদের বের করে দেন। বৃহস্পতিবার ঠাকুর বাড়িতে এসে সিএএ শিবিরে আসা মানুষজনের সঙ্গে কথা বলেন কংগ্রেস নেত্রী ইন্দ্রাণী দত্ত চট্টোপাধ্যায়। অভিযোগ, সেই সময় মতুয়া সংঘের মহা সংঘাধিপতি সুব্রত ঠাকুর এসে প্রতিবাদ করেন। এবং তাঁদের সেখান থেকে বেরিয়ে যেতে বলেন। বাধ্য হয়ে সেখান থেকে চলে আসেন কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যরা। এবিষয়ে ইন্দ্রাণী বলেন, ‘আমরা চাই ঠাকুরের পুণ্যভূমি রাজনীতি মুক্ত হোক। আমরা সেই দাবি নিয়েই মন্দিরে এসেছিলাম। দুর্ভাগ্য, আমাদের এখান থেকে বের করে দেওয়া হল।’ কংগ্রেস নেত্রী আরও অভিযোগ করেন, এখানে মানুষকে ভুল বুঝিয়ে টাকা নেওয়া হচ্ছে। এটা বন্ধ হোক। আমরা সকলেই ভারতীয়। তাহলে কেন নতুন করে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে? যদিও এ বিষয়ে মন্তব্য করতে চাননি মতুয়া সংঘের মহা সংঘাধিপতি সুব্রত ঠাকুর। তাঁকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাননি মতুয়া সংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ