Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূল নেতার বাড়িতে ইট ছোড়ার অভিযোগ

শনিবার ভোরে কল্যাণী শহরের ১৯ নম্বর ওয়ার্ডের বি-১৪ এলাকায় উত্তেজনা ছড়াল বাড়িতে হামলার অভিযোগ ঘিরে।

তৃণমূল নেতার বাড়িতে ইট ছোড়ার অভিযোগ
  • ২৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী : শনিবার ভোরে কল্যাণী শহরের ১৯ নম্বর ওয়ার্ডের বি-১৪ এলাকায় উত্তেজনা ছড়াল বাড়িতে হামলার অভিযোগ ঘিরে। কল্যাণী যুব তৃণমূলের সহসভাপতি রাহুল চৌধুরীর অভিযোগ, ভোর প্রায় ৪টে নাগাদ তাঁর বাড়ির জানালায় ইট ছুড়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। তিনি জানান, আচমকা বিকট শব্দে ঘুম ভেঙে গেলে বাইরে বেরিয়ে দেখেন বাড়ির তিনটি জানালার কাচ ভাঙা। অভিযোগ, হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালানোর সময় ‘জয় শ্রীরাম’ স্লোগান দেয়। ঘটনার পরে তিনি যুব সভাপতি সায়ন দত্তকে নিয়ে গিয়ে কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তাঁদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণী পুলিশ। ভোটের এমন ঘটনায় রাজনৈতিক মহলে শুরু চাপানউতোর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ