Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রথমদিনই সব আসন ভর্তি, রায়গঞ্জ থেকে দীঘাগামী ভলভো বাসের যাত্রা শুরু

পথ চলা শুরু হল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের রায়গঞ্জ-দীঘা ভলভো বাসের। শুক্রবার রাতে রায়গঞ্জ শহরের এনবিএসটিসি বাসস্ট্যান্ড থেকে এই বাস পরিষেবার উদ্বোধন হয়।

প্রথমদিনই সব আসন ভর্তি, রায়গঞ্জ থেকে দীঘাগামী ভলভো বাসের যাত্রা শুরু
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: পথ চলা শুরু হল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের রায়গঞ্জ-দীঘা ভলভো বাসের। শুক্রবার রাতে রায়গঞ্জ শহরের এনবিএসটিসি বাসস্ট্যান্ড থেকে এই বাস পরিষেবার উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলাপরিষদের সভাধিপতি পম্পা পাল, নিগমের ভাইস চেয়ারম্যান গৌতম পাল, রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস। পরিষেবা শুরুর দিনই বাসের ৪৩ আসনই বুক হয়ে গিয়েছে। 

Advertisement

যাত্রীদের মধ্যে বেশিরভাগ করণদিঘি ও রায়গঞ্জের বাসিন্দা। জগন্নাথ মন্দির দেখতে নিগমের ভাইস চেয়ারম্যান গৌতম পাল সপরিবার এই বাসে দীঘায় যান। সপ্তাহে দু’দিন- সোম ও শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় রায়গঞ্জ থেকে কলকাতা হয়ে দীঘা যাবে বাসটি। দীঘা থেকে মঙ্গল ও শনিবার দুপুর তিনটে নাগাদ বাসটি রায়গঞ্জের উদ্দেশে ছাড়বে। 
এদিন রায়গঞ্জ থেকে বাসের যাত্রা শুরু হতেই উচ্ছ্বসিত রায়গঞ্জের সাধারণ যাত্রীরা। 
এনবিএসটিসির ডিভিশনাল ম্যানেজার সুমিত ভৌমিক বলেন, রায়গঞ্জ ডিপোর জন্য আজ একটা গর্বের দিন। আমাদের জন্য এটা বড় উপহার। যাত্রীরা বলেন, আগে দীঘা যেতে হলে এক গাড়িতেই যাওয়ার কোনও উপায় ছিল না। এই বাসের মাধ্যমে মুখ্যমন্ত্রী সেই সমস্যার সমাধান করে দিলেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ