Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মাছ বাজার নির্মাণের কাজ শুরু, উপস্থিত বিধায়ক

এলাকার কৃষক বাজারের একটি অংশে ২ কোটি ৪৬ লক্ষ টাকা ব্যয়ে পাইকারি মাছ বাজার নির্মাণের কাজ শুরু হল।

মাছ বাজার নির্মাণের কাজ শুরু, উপস্থিত বিধায়ক
  • ৩১ আগস্ট, ২০২৬ ১৬:০১
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: এলাকার কৃষক বাজারের একটি অংশে ২ কোটি ৪৬ লক্ষ টাকা ব্যয়ে পাইকারি মাছ বাজার নির্মাণের কাজ শুরু হল। আজ, সোমবার এই কাজের সূচনা করলেন ময়নাগুড়ির বিধায়ক ডালিম রায়। উপস্থিত ছিলেন ময়নাগুড়ির ব্লক উন্নয়ন আধিকারিক সৌমেন দাস-সহ অন্যান্যরা। 

Advertisement

দীর্ঘদিন ধরে ময়নাগুড়ি কৃষক বাজারের কৃষি দপ্তরের সামনে পাইকারি মাছ বাজার রয়েছে। কিন্তু শৌচালয়ের বেহাল দশা, জলের সমস্যা নিয়েই ব্যবসা করছিলেন ব্যবসায়ীরা। নিকাশি নালাও মুখ থুবড়ে পড়েছে। দুর্গন্ধে টেকা দায়। এবার সেসব অতীত। তৈরি হচ্ছে অত্যাধুনিক মার্কেট। এর ফলে ব্যবসায়ীদের যেমন সুবিধা হবে তেমনই বাজারও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে। জানিয়েছেন আধিকারিকরা। পাশাপাশি মার্কেটিং দপ্তর জানিয়েছে, প্রচুর পরিমাণে আলোর ব্যবস্থা করা হবে কৃষক বাজারে। শৌচালয়গুলিরও সংস্কার করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ