Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

একজনের জবকার্ড নম্বরে ঘর পেলেন অন্যজন! বিডিও অফিসে বিক্ষোভ

একজনের জবকার্ড নম্বর দিয়ে অন্যকে পাইয়ে দেওয়া হয়েছে আবাস যোজনার ঘর! এমনই অভিযোগে জলপাইগুড়ি সদর বিডিও অফিসে অবস্থান বিক্ষোভে শামিল হলেন বঞ্চিত বাসিন্দারা।

একজনের জবকার্ড নম্বরে ঘর পেলেন অন্যজন! বিডিও অফিসে বিক্ষোভ
  • ৩১ আগস্ট, ২০২৬ ১৬:০৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: একজনের জবকার্ড নম্বর দিয়ে অন্যকে পাইয়ে দেওয়া হয়েছে আবাস যোজনার ঘর! এমনই অভিযোগে জলপাইগুড়ি সদর বিডিও অফিসে অবস্থান বিক্ষোভে শামিল হলেন বঞ্চিত বাসিন্দারা। বিষয়টি নিয়ে বিডিওকে লিখিতভাবে অভিযোগও জানান জলপাইগুড়ি অরবিন্দ পঞ্চায়েতের নাওয়াপাড়ার বাসিন্দারা। 

Advertisement

শিবু শীল নামে এক বাসিন্দার অভিযোগ, ২০১৮-১৯ সালে আবাস যোজনার তালিকায় তাঁর নাম ছিল। কিন্তু ঘর তিনি পাননি। এখন খোঁজ নিয়ে জানতে পেরেছেন, তাঁর জবকার্ড নম্বর দিয়ে অন্য একজনকে ঘর পাইয়ে দেওয়া হয়েছে। তাঁর অ্যাকাউন্টে ঘরের টাকাও ঢুকেছে। সান্ত্বনা দাস নামে আর এক মহিলার অভিযোগ, আবাস তালিকায় তাঁর নাম ছিল। সার্ভেও হয়। কিন্তু তিনিও ঘর পাননি। এখন জানতে পারছেন, তাঁর নামে বরাদ্দ ঘর অন্য একজনকে পাইয়ে দেওয়া হয়েছে। কীভাবে এটা হল, তার উপযুক্ত তদন্ত চেয়ে আজ, সোমবার জলপাইগুড়ি সদর বিডিও অফিসে অবস্থান বিক্ষোভে শামিল হন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ