Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অলরাউন্ড দাপটে উজ্জ্বল দীপ্তি

অর্ধশতরানের পর বল হাতে পাঁচ উইকেট। সেরা পারফরম্যান্সটা বোধহয় ফাইনালের জন্যই তুলে রেখেছিলেন দীপ্তি শর্মা।

অলরাউন্ড দাপটে উজ্জ্বল দীপ্তি
  • ৩ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অর্ধশতরানের পর বল হাতে পাঁচ উইকেট। সেরা পারফরম্যান্সটা বোধহয় ফাইনালের জন্যই তুলে রেখেছিলেন দীপ্তি শর্মা। ভারতের তারকা অলরাউন্ডারের দীপ্তিতেই আরব সাগরে ভেসে গেল দক্ষিণ আফ্রিকা। বিশ্বজয় নিশ্চিত হতে আগ্রার ২৮ বছরের যোদ্ধাও আবেগ ধরে রাখতে পারলেন না। তাঁর দু’চোখে জল। ভুল লেখা হল, আনন্দাশ্রু!

Advertisement

কেরিয়ারে আগেও পাঁচ উইকেট নিয়েছেন দীপ্তি। তবে বিশ্বকাপ ফাইনালের এই স্পেলের (৯.৩-০-৩৯-৫) সঙ্গে কোনও কিছুর তুলনা হয় না। এখানেই শেষ নয়, আসরে মোট ২১৫ রান করার পাশাপাশি ২০টি উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরাও দীপ্তি। লাল টিপ লাগিয়ে তিনি যখন পুরস্কার মঞ্চে এলেন, তাঁর মুখে হাজার ওয়াটের হাসি। দীপ্তি বলছিলেন, ‘স্বপ্নপূরণ হল। অনেক চড়াই উতরাই পেরিয়ে বিশ্বকাপ জিতলাম। দলের ইতিহাস রচনায় অবদান রাখতে পেরে আপ্লুত। এই জয় পুরো টিমের। পাশে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ। এই সাফল্য মা-বাবাকে উত্সর্গ করতে চাই। তাঁদের ছত্রছায়ায় না থাকলে এই জায়গায় পৌঁছতে পারতাম না।’
দীপ্তি-রিচাদের সাফল্যে আপ্লুত ঝুলন গোস্বামী-মিতালি রাজ। চাকদহ এক্সপ্রেস বলছিলেন, ‘বিশ্বকাপ জয় ভারতীয় মহিলা ক্রিকেটে নতুন দিগন্ত খুলে দেবে।’ সুর মিলিয়ে মিতালির বক্তব্য, ‘হরমনপ্রীত-দীপ্তিদের সাফল্য দেশের নতুন প্রজন্মকে আনুপ্রাণিত করবে।’ এদিকে, ভারতীয় দলের প্রত্যেককে বিশ্বকাপ জেতার জন্য অভিনন্দন। অলরাউন্ড পারফরম্যান্স করেছে দীপ্তি। প্রশংসা প্রাপ্য বাংলার মেয়ে রিচা ঘোষেরও।
স্কোরবোর্ড: ভারত- স্মৃতি ক জাফতা বো ট্রায়ান ৪৫, শেফালি ক লুজ বো খাকা ৮৭, জেমাইমা ক উলভার্ট বো খাকা ২৪, হরমনপ্রীত বো ম্লাবা ২০, দীপ্তি রান আউট ৫৮, আমনজোৎ ক ও বো ডি ক্লার্ক ১২, রিচা ক ডার্কসেন বো খাকা ৩৪, রাধা অপরাজিত ৩, অতিরিক্ত ১৫, মোট ৭ উইকেটে ২৯৮। বোলিং: মারিজানে ১০-১-৫৯-০, খাকা ৯-০-৫৮-৩, ম্লাবা ১০-০-৪৭-১, ডি ক্লার্ক ৯-০-৫২-১, লুজ ৫-০-৩৪-০, ট্রায়ন ৭-০-৪৬-১। 
দক্ষিণ আফ্রিকা- উলভার্ট ক আমনজোৎ বো দীপ্তি ১০১ , ব্রিটস রান আউট ২৩, বস এলবিডব্লু শ্রী চরনী ০, লুজ ক ও বো শেফালি ২৫, মারিজানে ক রিচা বো শেফালি ৪, সিনালো ক রিচা বো দীপ্তি ১৬, ডার্কসেন বো দীপ্তি ৩৫, ট্রায়ন এলবিডব্লু বো দীপ্তি ৯, ডি ক্লার্ক ক হরমনপ্রীত বো দীপ্তি ১৮, খাকা রান আউট ১, ম্লাবা অপরাজিত ০,  অতিরিক্ত ১৪,  মোট (৪৫.৩ ওভারে) ২৪৬। বোলিং: রেনুকা ৮-০-২৮-০, ক্রান্তি ৩-০-১৬-০ , আমনজোৎ ৪-০-৩৪-০, দীপ্তি ৯.৩-০-৩৯-৫, শ্রী চরনী ৯-০-৪৮-১, রাধা ৫-০-৪৫-০, শেফালি ৭-০-৩৬-২।  ভারত জয়ী ৫২ রানে। 
 ম্যাচের সেরা: শেফালি ভার্মা।  টুর্নামেন্টের সেরা: দীপ্তি শর্মা

Advertisement
সম্পর্কিত সংবাদ