Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ইগাকে বিশেষ উপহার অল-ইংল্যান্ড ক্লাবের

ইগাকে বিশেষ উপহার অল-ইংল্যান্ড ক্লাবের
  • ১৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: উইম্বলডনের নতুন রানি ইগা সুইয়াটেক ট্রফি ছাড়াও একটি তোয়ালে উপহার দিয়েছে উদ্যোক্তা অল-ইংল্যান্ড ক্লাব কর্তৃপক্ষ। টুর্নামেন্টের ইতিহাসে এমনটা প্রথমবার ঘটল। আর তার নেপথ্যে রয়েছে চমকপ্রদ এক কাহিনি। আসলে তোয়ালের উপর বিশেষ আকর্ষণ রয়েছে পোলিশ তারকার। সেই টানেই বিভিন্ন প্রতিযোগিতায় বরাদ্দ বহির্ভুত তোয়ালে সরাতে দেখা গিয়েছে তাঁকে। অতীতে ইগার ব্যাগ থেকে চারটি গ্র্যান্ড স্ল্যাম ছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় গুচ্ছ গুচ্ছ তোয়ালে পাওয়া গিয়েছে। ২৪ বছরের পোলিশ কন্যার এই বিশেষ অনুরাগের কথা মাথায় রেখেই মজার ছলে তাঁকে তোয়ালে উপহার দিয়েছে উইম্বলডন কর্তৃপক্ষ। তাতে ফলাও করে লেখা, ‘এটি ইগা সুইয়াটেকের সম্পত্তি— উইম্বলডন চ্যাম্পিয়ন।’

Advertisement

টেনিস না থাকলে অবসর সময়ে ‘ফ্রেন্ডস’ টিভি সিরিজ দেখে সময় কাটান ইগা সুইয়াটেক। অভিনেত্রী কোর্টনি কক্সের বড় ভক্ত পোলিশ তারকা। অন্যদিকে মার্কিনী অভিনেত্রী আবার সুইয়াটেকের খেলার অনুরাগী। তাই উইম্বলডনে মহিলাদের ফাইনাল দেখতে অল ইংল্যান্ড ক্লাবের গ্যালারিতে পৌঁছে গিয়েছিলেন তিনি। প্রথমবার ঐতিহ্যশালী এই গ্র্যান্ড স্ল্যাম জিতে কক্সকে জড়িয়ে ধরেন সুইয়াটেক। ভিন্ন জগতের দুই তারকার অলিঙ্গনের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মাইক্রফোনের সামনেও ইগা ধন্যবাদ জানাতে ভোলেননি কক্সকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ