Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কর্মী-সমর্থকদের নির্বাচনি অভিজ্ঞতা জানতে প্রশ্নমালা তৈরি আলিমুদ্দিনে

প্রশ্নমালা তৈরি করেছে আলিমুদ্দিন। নির্বাচনের ফলাফল পর্যালোচনা করার জন্য ব্লকে, ওয়ার্ডে সেই প্রশ্নমালা পাঠানো হবে। শুধু পার্টিকর্মী নয়, শুভাকাঙ্ক্ষীদের অভিজ্ঞতা, সমালোচনা শুনবে সিপিএম। তারপর ২৯ ও ৩০ আগস্ট রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন বসবে।

কর্মী-সমর্থকদের নির্বাচনি অভিজ্ঞতা  জানতে প্রশ্নমালা তৈরি আলিমুদ্দিনে
  • ১৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রশ্নমালা তৈরি করেছে আলিমুদ্দিন। নির্বাচনের ফলাফল পর্যালোচনা করার জন্য ব্লকে, ওয়ার্ডে সেই প্রশ্নমালা পাঠানো হবে। শুধু পার্টিকর্মী নয়, শুভাকাঙ্ক্ষীদের অভিজ্ঞতা, সমালোচনা শুনবে সিপিএম। তারপর ২৯ ও ৩০ আগস্ট রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন বসবে।

Advertisement

সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবির উপস্থিতিতে দুদিনের রাজ্য কমিটির বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, ‘নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত সকলের অভিজ্ঞতা একত্র করছি। নির্বাচনের কাজ করেছেন এমন শুভাকাঙ্ক্ষী, নতুন কর্মী, যাঁরা অনেকদিন বাদে অংশ নিয়েছেন, সকলের মতামত-সমালোচনা জানতে চাইব। মে মাসের মধ্যে তথ্য আসবে। জুন মাসজুড়ে কর্মীদের সঙ্গে আলাপচারিতা হবে।’ জেলা থেকে রাজ্যে রিপোর্ট আসবে। জুলাই মাসে খসড়ার ভিত্তিতে পাঠচক্র সংগঠিত হবে। তারপর বর্ধিত অধিবেশনে আগামী আন্দোলনের রূপরেখা ঠিক হবে। 
সেলিম বলেন, ‘২০১১ সালের মতোই মোটামুটি একই অভিজ্ঞতা। প্রতিদিনই নতুন কিছু হচ্ছে। একই সঙ্গে খুনোখুনি চলছে। তৃণমূল যত না লজ্জিত, তার চেয়ে বেশি শঙ্কিত। নতুন সরকারকে বলব এই পথে যাবেন না, যাতে প্রতিদিন মানুষকে রাস্তায় নামতে হয়।’ এদিন সন্ধ্যায় কসবা এলাকায় বুলডোজার আগ্রাসনের বিরুদ্ধে সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায়রা মিছিল করেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ