Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

আলিয়ার বড় ঘোষণা

নতুন প্রজন্মের গল্প বলতে চান অভিনেত্রী আলিয়া ভাট। এ কথা তিনি আগেও জানিয়েছেন। এবার সেটাই করছেন প্রযোজক হিসেবে। শুক্রবার নতুন ছবির ঘোষণা করলেন নায়িকা। নাম ‘ডোন্ট বি শাই’।

আলিয়ার বড় ঘোষণা
  • ৩১ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নতুন প্রজন্মের গল্প বলতে চান অভিনেত্রী আলিয়া ভাট। এ কথা তিনি আগেও জানিয়েছেন। এবার সেটাই করছেন প্রযোজক হিসেবে। শুক্রবার নতুন ছবির ঘোষণা করলেন নায়িকা। নাম ‘ডোন্ট বি শাই’। ২০ বছর বয়সি এক তরুণীকে নিয়ে আবর্তিত গল্প। নতুন প্রজন্মের প্রেম, বিরহ সহ নানা বিষয় উঠে আসবে আলিয়ার প্রযোজিত ছবিতে। জানা গিয়েছে, মুখ্য চরিত্র শ্যামলীর মনে হবে তার জীবন পিকচার পারফেক্ট। তবে তখনই অপ্রত্যাশিত মোড়। এভাবেই এগবে গল্প। আমাজন প্রাইমে মুক্তি পাবে ছবিটি। আলিয়ার সঙ্গে ছবিটি প্রযোজনা করছেন তাঁর দিদি শাহিন ভাট। শীঘ্রই ছবির কাজ শুরু হবে বলে খবর। এর আগে প্রযোজক হিসেবে ‘পোচার’ সিরিজ হোক বা ‘ডার্লিংস’... প্রশংসিত হয়েছে আলিয়ার বিষয় নির্বাচন। এবার নতুন প্রজন্মের গল্প আলিয়া কীভাবে পর্দায় বলেন, তার অপেক্ষায় অনুরাগীরা। ছবিটি পরিচালনা করবেন শ্রীতি মুখোপাধ্যায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ