Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

ফ্যাশন সরণিতে আলিয়া

ফ্যাশন মঞ্চে বরাবর তিনি চমকপ্রদ। তিনি অর্থাৎ অভিনেত্রী আলিয়া ভাট। এ বছর কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় উপস্থিত থাকবেন আলিয়া। আগামী ১২ মে থেকে শুরু হচ্ছে চলতি বছর কান ফিল্ম ফেস্টিভ্যাল।

ফ্যাশন সরণিতে আলিয়া
  • ৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

•ফ্যাশন মঞ্চে বরাবর তিনি চমকপ্রদ। তিনি অর্থাৎ অভিনেত্রী আলিয়া ভাট। এ বছর কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় উপস্থিত থাকবেন আলিয়া। আগামী ১২ মে থেকে শুরু হচ্ছে চলতি বছর কান ফিল্ম ফেস্টিভ্যাল। চলবে ২৩ মে পর্যন্ত। কেবল সিনেমাই নয়, ফ্যাশনের জন্যও জনপ্রিয় এই মঞ্চ। এ বছর একাধিক ভারতীয় তারকার উপস্থিতিতে আলোকিত হবে ফ্যাশন সরণি। থাকছেন ঐশ্বর্য রাই বচ্চন, তারা সুতারিয়া, করণ জোহর সহ আরও অনেক তারকা। সদ্য সামনে এসেছে আলিয়ার নামও। উৎসবের শুরুর দিকেই তিনি সেখানে উপস্থিত থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। গত বছর কানের মঞ্চে ডেবিউ করেছিলেন আলিয়া। তাঁর সাজ প্রশংসিত হয়েছিল বিশ্বজুড়ে। ফের তেমনই চমক নায়িকা দেবেন, আশাবাদী অনুরাগীরা। বর্তমানে আলিয়ার হাতে বেশ কয়েকটি ছবি রয়েছে। চলছে সঞ্জয়লীলা বনশালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির কাজ। পাশাপাশি ‘আলফা’র কাজও চলছে পুরোদমে। যশরাজ ফিল্মস প্রযোজিত এই সিনেমায় আলিয়ার সঙ্গে কাজ করছেন অভিনেত্রী শর্বরী ওয়াঘও। এ বছর ১০ জুলাই মুক্তি পাবে স্পাই ইউনিভার্সের প্রথম মহিলা কেন্দ্রিক ছবিটি।    

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ