Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

বাফটার মঞ্চে আলিয়া

আন্তর্জাতিক মঞ্চে বরাবর নজর কেড়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। এবার বাফটা (ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস)-এর মঞ্চে দেখা যাবে তাঁকে।

বাফটার মঞ্চে আলিয়া
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আন্তর্জাতিক মঞ্চে বরাবর নজর কেড়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। এবার বাফটা (ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস)-এর মঞ্চে দেখা যাবে তাঁকে। মঙ্গলবার ঘোষণা করা হল বাফটার মঞ্চের উপস্থাপকদের নাম। জানা গিয়েছে, মঞ্চে প্রেজেন্টার হিসেবে থাকবেন আলিয়া। তাঁর সঙ্গে থাকবেন অভিনেতা কিলিয়াম মার্ফি, ব্রায়ান ক্র্যানস্টন, ডেভিড জনসন, এমিলি ওয়াটসন, এরিন ডটারি, কেট হাডসন, স্যাডি সিঙ্ক সহ আরও অনেকে। সঞ্চালকের দায়িত্বে থাকবেন অভিনেতা অ্যালেন কামিং। আন্তর্জাতিক তারকাদের সঙ্গে আলিয়ার নাম ঘোষিত হওয়ায় উচ্ছ্বসিত নায়িকার অনুরাগীরা। আগামী ২২ ফেব্রুয়ারি, রবিবার আয়োজিত হবে বাফটা। সেখানে আলিয়ার লুক নিয়ে চর্চা শুরু হয়েছে। উল্লেখ্য, মেট গালা, কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে আগেই নজর কেড়েছেন অভিনেত্রী। এর আগে প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন বাফটার মঞ্চে উপস্থাপকের দায়িত্ব সামলেছেন।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ