Bartaman Logo
৬ অক্টোবর, ২০২৬
বর্তমান / বিনোদন

সঞ্জয় লীলা বনশালী ও আলিয়া ভাট জুটির চমক

জুটি কি কেবল নায়ক-নায়িকার হতে হবে? পরিচালক-অভিনেত্রীর জুটিও তো চমক দিতে পারে। সেই লক্ষ্যেই এগচ্ছেন সঞ্জয় লীলা বনশালী এবং আলিয়া ভাট।

সঞ্জয় লীলা বনশালী ও আলিয়া ভাট জুটির চমক
  • ৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• জুটি কি কেবল নায়ক-নায়িকার হতে হবে? পরিচালক-অভিনেত্রীর জুটিও তো চমক দিতে পারে। সেই লক্ষ্যেই এগচ্ছেন সঞ্জয় লীলা বনশালী এবং আলিয়া ভাট। সদ্য সঞ্জয়ের পরিচালনায় ‘লভ অ্যান্ড ওয়ার’-এর শ্যুটিং শেষ করেছেন আলিয়া। সেখানে তাঁদের কেমিস্ট্রি নিয়ে চর্চা চলছে বলিউডে। ফের সঞ্জয় কাস্ট করেছেন আলিয়াকে। সূত্রের খবর, এবার পরিচালকের ‘ইনশাআল্লা’ ছবিতে দেখা যাবে আলিয়ার অভিনয়। অনেক আগে এই ছবিটির পরিকল্পনা করেছিলেন সঞ্জয়। সেসময় মুখ্য চরিত্রে সলমন খানকে ভেবেছিলেন তিনি। তবে বিভিন্ন কারণে সলমন ছবিটি ছেড়ে দেন। এরপর প্রস্তাব গিয়েছিল শাহরুখ খানের কাছে। কিং খানের ডেট পাওয়া তো সহজ নয়। ফলে শাহরুখের সঙ্গেও ছবিটি করতে পারেননি সঞ্জয়। এখনও নায়কের ভূমিকায় কে থাকবেন, তা স্পষ্ট নয়। তবে নায়িকার ডেট নিয়ে নিয়েছেন পরিচালক। এর আগে ’গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবিতে সঞ্জয়-আলিয়ার কেমিস্ট্রি দেখেছেন দর্শক। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁদের ‘লভ অ্যান্ড ওয়ার’। সেই ধারা মেনেই ‘ইনশাআল্লা’তেও এই জুটি থাকছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ