Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে জঙ্গিপুরের সাংসদ

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে জঙ্গিপুরের সাংসদ
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, জঙ্গিপুর: রবিবার সকালে সূতির আহিরণে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনে যান জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান। বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর মাহবুবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মাহবুবুর সাহেব সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর পদে দায়িত্বভার গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখে খলিলুর সাহেব ক্যাম্পাসের পঠনপাঠন সহ নানাবিধ বিষয়ে আলোচনাও সারেন। ২০১১ সালের মার্চে রঘুনাথগঞ্জের মঙ্গলজনে ১২নম্বর জাতীয় সড়ক সংলগ্ন একটি ভাড়া বাড়িতে এএমইউ-মুর্শিদাবাদ শাখা এমবিএ এবং এলএলবি কোর্স নিয়ে পথচলা শুরু করে। তার বছর দুয়েক পর চালু হয় বিএড কোর্স। পরের বছর তৎকালীন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায় সূতির আহিরণে নিজস্ব জমিতে গড়ে ওঠা ক্যাম্পাসের শুভ উদ্বোধন করেন। বর্তমানে এমবিএ, বিএড ও এলএলবি নিয়ে তিনটি কোর্সে মোট ৩৯০ জন ছাত্রছাত্রী রয়েছেন। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় মুর্শিদাবাদ ক্যাম্পাসে স্থায়ী শিক্ষক-শিক্ষিকা রয়েছেন ২১ জন। খলিলুর সাহেব বলেন, ডিরেক্টরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। পঠনপাঠনের বিষয়েও আলোচনা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ