Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ফরাসি ওপেনে নেই আলকারাজ

আশঙ্কা সত্যি হল। কবজির চোটে কাবু কার্লোস আলকারাজ। তার কারণে আসন্ন ফরাসি ওপেন থেকে নাম তুলে নিলেন গতবারের চ্যাম্পিয়ন।

ফরাসি ওপেনে নেই আলকারাজ
  • ২৫ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

মাদ্রিদ- আশঙ্কা সত্যি হল। কবজির চোটে কাবু কার্লোস আলকারাজ। তার কারণে আসন্ন ফরাসি ওপেন থেকে নাম তুলে নিলেন গতবারের চ্যাম্পিয়ন। সম্প্রতি বেশ কিছু প্রতিযোগিতায় কোর্টে নামতে পারেননি স্প্যানিশ তারকা। মন্টে কার্লো ওপেনে প্রথম রাউন্ডের ম্যাচের সময় কবজিতে আঘাত পান তিনি। এরপর থেকে রিহ্যাবে ব্যস্ত ছিলেন আলকারাজ। কিন্তু মেডিক্যাল পরীক্ষায় পাশ করতে পারলেন না বিশ্ব র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে থাকা তারকা। তাই শেষ পর্যন্ত রোলা গারোঁ থেকে সরে দাঁড়াতে হল তাঁকে। উল্লেখ্য, গতবার ফাইনালে সিনারকে হারিয়ে ফরাসি ওপেন জিতেছিলেন আলকারাজ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ