সংবাদদাতা, ইসলামপুর: নামেই জংশন, ট্রেন দাঁড়ায় হাতেগোনা। দীর্ঘদিন থেকে দূরপাল্লার একাধিক ট্রেনের দাবি উঠলেও পূরণ হয়নি। ইসলামপুর শহরের স্টেশনের নাম আলুয়াবাড়ী রোড জংশন। কিন্তু পরিকাঠামো এবং ট্রেনের স্টপের ক্ষেত্রে অত্যন্ত অবহেলিত বলে অভিযোগ। একাধিক দুরপাল্লার ট্রেনের স্টপের দাবিতে সরব হয়েছেন সাধারণ মানুষ থেকে একাধিক সংগঠন।
Advertisement
রেলের আধিকারিকদের দাবি, অমৃত ভারত প্রকল্পে এই স্টেশনের উন্নয়ন করা হচ্ছে। ইসলামপুর সিনিয়র সিটিজেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক শিশির ঠোকদার বলেন, এই স্টেশনটি বরাবরই অবহেলিত। নামেই জংশন, কিন্তু পরিকাঠামো বা গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপ নেই। এই অঞ্চলের প্রচুর মানুষ জীবিকা নির্বাহ, চিকিৎসা, পড়াশোনা, চাকরি, তীর্থযাত্রা এবং অন্যান্য উদ্দেশ্যে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করেন। ইসলামপুর এবং আশেপাশের এলাকার মানুষ গত কয়েক বছর প্রয়োজনীয় ট্রেনের সুযোগ-সুবিধা এবং স্টপের ক্ষেত্রে বঞ্চিত হচ্ছেন। ইসলামপুরের অনেক সংগঠন বছরের পর বছর একাধিক ট্রেনের স্টপের দাবি জানিয়ে ডিআরএমের কাছে স্মারকলিপি দিলেও কাজ হয়নি বলে অভিযোগ।
বাসিন্দারা বলছেন, ইসলামপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে আলুয়াবাড়ি রোড জংশনের উপর ইসলামপুর পুলিস জেলার ইসলামপুর, চোপড়া, গোয়ালপোখর, চাকুলিয়ার পাশাপাশি বিহারের পোঠিয়া এলাকার একটি বড় অংশের মানুষ নির্ভর করেন। শহরের একাধিক সংগঠনের দাবি, একাধিকবার পদাতিক, হলদিবাড়ি, পাহাড়িয়া, বেঙ্গালুরু, কন্যাকুমারী ও মুম্বই এক্সপ্রেসের স্টপের দাবি রেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। স্টেশন ম্যানেজার বরুণ সিং বলেন, আমার কাছে যে সমস্ত ট্রেনের স্টপের দাবি এসেছিল, তা ঊর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছি।