Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬

লালকেল্লা বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দা, চাঞ্চল্যকর তথ্য রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে

গত বছর নভেম্বরে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল দিল্লির লালকেল্লা চত্বর। যার জেরে প্রাণ হারিয়েছিলেন ১১ জন।

লালকেল্লা বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দা, চাঞ্চল্যকর তথ্য রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে
  • ১৩ আগস্ট, ২০২৬ ০৯:৫১
Prefer us on Google

রাষ্ট্রপুঞ্জ, ১৩ আগস্ট: গত বছর নভেম্বরে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল দিল্লির লালকেল্লা চত্বর। যার জেরে প্রাণ হারিয়েছিলেন ১১ জন। এই বিস্ফোরণের ঘটনায় প্রকাশ্যে চলে এলো আল-কায়দা যোগ। এই জঙ্গি সংগঠনের ভারতীয় উপমহাদেশীয় শাখা বিস্ফোরণে জড়িত বলে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের একটি কমিটির রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ওই কমিটি বিশ্বজুড়ে জঙ্গি কার্যকলাপের উপরে নজরদারি চালায়।

Advertisement

চলতি সপ্তাহে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ক্রমশ একটি বিচ্ছিন্ন গোষ্ঠী থেকে আঞ্চলিক জঙ্গি সংগঠনে পরিণত হচ্ছে ‘আল-কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’ বা আইকিউআইএস। বড় কোনো দল গঠনের বদলে ছোট ও পৃথক ‘সেল’ তৈরি করে নিজেদের নেটওয়ার্ক বাড়াচ্ছে তারা। আল-কায়দার একটি শাখা তার জঙ্গি কার্যকলাপ পরিচালনার জন্য লজিস্টিক ও আর্থিক নেটওয়ার্ক গড়ে তুলেছে বলেও উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে।

Advertisement
সম্পর্কিত সংবাদ