Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আলু পাচারের চেষ্টা, বারাবনিতে লরি সহ ধৃত ১

আলু পাচারের চেষ্টা, বারাবনিতে লরি সহ ধৃত ১
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ফের চালানবিহীন আলু পাচারের চেষ্টা ভেস্তে দিল বারাবনি থানার পুলিস। বুধবার রাতে বারাবনি থানার আমডিয়া মোড়ে একটি লরিকে দ্রুত গতিতে ঝাড়খণ্ড অভিমুখে যেতে দেখে পুলিস। তারা লরিটিকে ধাওয়া করে আটকায়। পুলিস লরি থেকে চালান দেখতে চাইলে তা দেখাতে পারেনি চালক। পুলিস গাড়িটি তল্লাশি করে দেখতে পায় লরিটিতে আলু বোঝাই রয়েছে। লরিটি মেদিনীপুর থেকে আলু বোঝাই করে ঝাড়খণ্ড অভিমুখে যাচ্ছিল। পুলিস চালককে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আসানসোল আদালতে তোলে। বিচারক অভিযুক্তর ৫ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ