Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আল কেটে মাটি বিক্রির অভিযোগ

আল কেটে মাটি বিক্রির অভিযোগ
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: তিন ফসলি জমি খুঁড়ে মাটি বিক্রি করার সময় অন্যের আল কাটার অভিযোগ উঠল কৃষকের বিরুদ্ধে। থানায় অভিযোগ হওয়ার পর আটক করা হয়েছে আর্থমুভার। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের রামপুর মাঠে। অভিযোগ হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামের বাসিন্দা তথা কৃষক কাইয়ুম আলির বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাইয়ুম তাঁর এক বিঘা জমির মাটি বিক্রি করছিলেন। তখনই পাশের জমির আল কেটে মাটি নেওয়া হচ্ছিল।
Advertisement
অভিযোগকারী কৃষক জহরুল আলম বলেন, আমার জমির আল কেটে দু’ফুট গর্ত করে মাটি কেটে বিক্রি করছিল মাফিয়ারা। এতে বর্ষার সময় জমি ধসে ফসল নষ্ট হবে। মাটি কাটতে বারণ করলেও না শোনায় কৃষকের নামে থানায় অভিযোগ দায়ের করেছি। পুলিস এসে মাটি কাটতে বারণ করে। কাইয়ুম বলেন, মাস খানেক আগে ডিসিআর কেটে মাটি কাটার অনুমতি নিয়েছিলাম। প্রশাসনের নিয়ম মেনে মাটি কাটার কাজ চলছিল। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, কৃষকের নামে অভিযোগ হয়েছে। পুলিস মাটি কাটা বন্ধ করে দিয়েছে। একটি আর্থমুভার আটক করা হয়েছে। 
সম্পর্কিত সংবাদ