Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আলু বীজ ও সারের দাম বেশি নিলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি

আলু বীজ ও সারের দাম বেশি নিলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: আলুর বীজ ও সারের দাম নিয়ে নানা অভিযোগ উঠছিল। বৃহস্পতিবার গড়বেতা- ৩ ব্লকের চন্দ্রকোণা রোড এলাকায় আলুর বীজ ও সারের দোকানে গিয়ে দাম ও গুণমান খতিয়ে দেখলেন মেদিনীপুরের মহকুমা শাসক মধুমিতা মুখোপাধ্যায়। এদিন প্রশাসনের তরফে আধিকারিকরা বিভিন্ন এলাকার চাষিদের সঙ্গে কথা বলেন। তাঁরা ব্যবসায়ীদের সঙ্গে দাম সহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন। একইসঙ্গে এমআরপির চেয়ে বেশি দামে সার বিক্রি করলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেন প্রশাসনিক আধিকারিকরা। মহকুমা শাসক বলেন, সার ও আলু বীজের দাম খতিয়ে দেখলাম। চাষিদের সঙ্গে কথাও হয়েছে। পাশাপাশি এদিন বিভিন্ন এলাকায় আবাস যোজনার কাজ খতিয়ে দেখা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ