Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

অক্ষয়ের সিদ্ধান্ত

ফের অ্যাপার্টমেন্ট বিক্রি করার সিদ্ধান্ত নিলেন অভিনেতা অক্ষয় কুমার। জানা গিয়েছে, মুম্বইয়ের বোরিভালি পূর্বের একটি অ্যাপার্টমেন্ট প্রায় ৪ কোটি ৩৫ লক্ষ টাকায় বিক্রি করলেন তিনি

অক্ষয়ের সিদ্ধান্ত
  • ১১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ফের অ্যাপার্টমেন্ট বিক্রি করার সিদ্ধান্ত নিলেন অভিনেতা অক্ষয় কুমার। জানা গিয়েছে, মুম্বইয়ের বোরিভালি পূর্বের একটি অ্যাপার্টমেন্ট প্রায় ৪ কোটি ৩৫ লক্ষ টাকায় বিক্রি করলেন তিনি। জানা গিয়েছে, বাড়িটি ২ কোটি ৩৮ লক্ষ টাকায় কিনেছিলেন অক্ষয়। চলতি মাসের শুরুতেই নাকি এর জন্য রেজিস্ট্রেশন হয়েছে। জানা গিয়েছে, ১ হাজার স্কোয়ার ফুটের কিছু বড় মাপের এই বাড়িতে দু’টি গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। স্ট্যাম্প ডিউটি বাবদ অক্ষয় পেয়েছেন ২৬ লক্ষ টাকা। রেজিস্ট্রেশনের জন্য খরচ হয়েছে ৩০ হাজার টাকা। ২০১৭ সালে এই অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন অক্ষয়। চলতি বছরের শুরুতেই আবাসনের একটি বাড়ি বিক্রি করেন প্রায় ৪ কোটি ২৫ লক্ষ টাকায়। সদ্য মুক্তি পেয়েছে ‘স্কাই ফোর্স’। এছাড়াও একাধিক ছবির সিক্যুয়েল তাঁর হাতে রয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ