Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

অক্ষয়ের উদ্যোগ

বলিউডে স্টান্টম্যানদের জন্য বিশেষ উদ্যোগ নিলেন অভিনেতা অক্ষয় কুমার। বলি পাড়ার প্রায় ৬৫০ জন স্টান্টম্যানের জীবনবিমা করিয়ে দিলেন তিনি। সিনেমায় একাধিক অ্যাকশন সিকোয়েন্সের শ্যুটিং করতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার মুখে পড়তে হয় স্টান্টম্যানদের।

অক্ষয়ের উদ্যোগ
  • ১৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বলিউডে স্টান্টম্যানদের জন্য বিশেষ উদ্যোগ নিলেন অভিনেতা অক্ষয় কুমার। বলি পাড়ার প্রায় ৬৫০ জন স্টান্টম্যানের জীবনবিমা করিয়ে দিলেন তিনি। সিনেমায় একাধিক অ্যাকশন সিকোয়েন্সের শ্যুটিং করতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার মুখে পড়তে হয় স্টান্টম্যানদের। অনেকক্ষেত্রে তাঁদের জন্য চিকিৎসার ব্যবস্থাও থাকে না। সম্প্রতি দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় স্টান্টম্যান এসএম রাজুর মৃত্যু হয়েছে। এই ঘটনা থেকে শিক্ষা নিয়েই স্টান্টম্যানদের জীবনবিমা করানোর সিদ্ধান্ত নিয়েছেন অক্ষয়। অভিনেতার ধারণা, এরপর থেকে শ্যুটিংয়ের সময় বলিউডের স্টান্টম্যানরা কোনও বিপদে পড়লে খেসারত দিতে হবে না পরিবারকে। জীবনবিমা থাকায় সুযোগ সুবিধা পাবেন তাঁরা। স্টান্টম্যান বিক্রম সিং দাহিয়া জানিয়েছেন, অক্ষয়ের এই মানবিক উদ্যোগে কুর্নিশ। বিমা অনুযায়ী, কোনও কলাকুশলী স্টান্ট করতে গিয়ে বা অন্যত্র দুর্ঘটনার শিকার হলে সাড়ে পাঁচ লক্ষ টাকা পাবেন।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ