Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

সিদ্ধার্থের ছবিতে অক্ষয়

সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় কাজ করবেন অভিনেতা অক্ষয় কুমার। বলি পাড়ায় কয়েকদিন ধরেই এই জল্পনা চলছে। শোনা যাচ্ছে, একটি হরর ছবির জন্য অক্ষয়ের সঙ্গে কথা বলছেন সিদ্ধার্থ।

সিদ্ধার্থের ছবিতে অক্ষয়
  • ৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় কাজ করবেন অভিনেতা অক্ষয় কুমার। বলি পাড়ায় কয়েকদিন ধরেই এই জল্পনা চলছে। শোনা যাচ্ছে, একটি হরর ছবির জন্য অক্ষয়ের সঙ্গে কথা বলছেন সিদ্ধার্থ। ভারতের বিভিন্নপ্রান্তে লোককথায় ভূতের গল্প রয়েছে। সেই গল্পগুলিকে কেন্দ্র করেই নাকি এই ছবিটি তৈরি করবেন সিদ্ধার্থ। মূলত বাবা ও মেয়ের রসায়নকে পর্দায় ফুটিয়ে তোলা হবে। সদ্য মুক্তি পেয়েছে অক্ষয় অভিনীত ‘হাউজফুল ৫’। এরপর ‘ভূত বাংলা’ ছবির জন্য মুখিয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। এই আবহে ফের সিদ্ধার্থের সঙ্গে তাঁর জুটি বাঁধার খবর সামনে আসছে। এই জল্পনার মধ্যেই এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন সিদ্ধার্থ। সেখানে লেখা রয়েছে একটিই শব্দ। ‘মিথ্যা’। কোন প্রেক্ষিতে তাঁর এই বক্তব্য, তা নিয়ে দ্বিধাবিভক্ত পরিচালকের অনুরাগীরা। অনেকেই মনে করছেন, অক্ষয়ের সঙ্গে পরিচালকের জুটি বাঁধার খবরটি হয়তো কেবলই জল্পনা। তাতে আদৌ কোনও সত্যতা নেই। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ