Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

শেষ ওভারে হাত ঘোরানোর প্রস্তুতি নিয়েছিলেন অক্ষর

২৪ মিটার! ভারত বিশ্বকাপ জিতলে ২৪ মিটার দৌড়ে অক্ষর প্যাটেলের অবিশ্বাস্য ক্যাচই হয়তো টার্নিং পয়েন্ট হয়ে থাকবে।

শেষ ওভারে হাত ঘোরানোর প্রস্তুতি নিয়েছিলেন অক্ষর
  • ৭ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ২৪ মিটার! ভারত বিশ্বকাপ জিতলে ২৪ মিটার দৌড়ে অক্ষর প্যাটেলের অবিশ্বাস্য ক্যাচই হয়তো টার্নিং পয়েন্ট হয়ে থাকবে। এমনকী, ১৯৮৩ বিশ্বকাপ ফাইনালে কপিল দেবের নেওয়া ভিভ রিচার্ডসের সেই ঐতিহাসিক ক্যাচের স্মৃতিও উসকে দিলেন অক্ষর। ওয়াংখেড়েতে বিপজ্জনক শুধু হ্যারি ব্রুকের ক্যাচই নয়, অক্ষর যেন নিজেকেও ছাপিয়ে গেলেন। উইল জ্যাকসের ক্ষেত্রেও আউটের নেপথ্য কারিগর বাঁ হাতি অলরাউন্ডার। মন্ত্রমুগ্ধ সুনীল গাভাসকর বললেন, ‘অবিশ্বাস্য ফিল্ডিং। সত্যিই অলরাউন্ড পারফরম্যান্স। গ্রেটদের তালিকার দিকে দ্রুত পা বাড়াচ্ছে অক্ষর।’

Advertisement

অনেকেই ভেবেছিলেন, শেষ ওভারে বাঁ হাতি স্পিনার অক্ষর প্যাটলকেই বল করতে ডাকবেন অধিনায়ক সূর্যকুমার। তার আগে ৩ ওভারে ৩৫ রান দিয়েছিলেন তিনি। শেষ ওভারে বাকি ছিল ৩০ রান। শিবম দুবের হাতে বল তুলে দেন সূর্য। এক্ষেত্রে মুচকি হেসে অক্ষরের মন্তব্য, ‘তৈরি ছিলাম। কোনওমতেই ৩০ রান নিতে পারত না প্রতিপক্ষ। লং অফে দাঁড়িয়ে ছিলাম। শেষ ওভার কাকে দেওয়া হবে জানা ছিল না। তবে ক্যাপ্টেন হাতে বল দিলেও কোনও সমস্যা হত না।’

Advertisement
সম্পর্কিত সংবাদ