সংবাদদাতা, পতিরাম: রাস্তার পাশে পড়ে থাকা জখম ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হলেন সিভিক ভলান্টিয়ার। ঘটনাটি ঘটেছে পতিরাম থানার কদমতলী এলাকায়। অভিযোগ, রাতের অন্ধকারে রাজ্য সড়কের ধারে এক ব্যক্তি পড়ে ছিলেন। তাঁকে জিজ্ঞাসা করতে গিয়ে বচসা বাধে। এরপরই সিভিককে মারধর করা হয় বলে অভিযোগ। থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এদিন অভিযুক্ত দুজনের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পতিরাম থানার পুলিস। ওসি সৎকার সাংবো বলেন, সিভিকের লিখিত অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।



