Bartaman Logo
১০ জুন, ২০২৬

আক্রান্ত পুলিস

আক্রান্ত পুলিস
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সম্পত্তি সংক্রান্ত বিবাদের তদন্তে এসে আক্রান্ত পুলিস। মঙ্গলবার দিনদুপুরে পাটনার ঘনবসতিপূর্ণ একটি এলাকায় পুলিসকে লক্ষ্য করে চলল গুলি। কেউ জখম না হলেও এই ঘটনা নীতীশ কুমারের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিল। দুষ্কৃতী হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিস বাহিনী। ডাকা হয় এসটিএফ সদস্যদের। গোটা এলাকা ঘিরে রেখে শুরু হয় তল্লাশি। একটি বাড়ি থেকে আটক করা হয়েছে চার অভিযুক্তকে। বাকিদের সন্ধানে চলছে তল্লাশি। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ