Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আক্রমণাত্মক খেলব, মন্তব্য শুভমানের

আক্রমণাত্মক খেলব, মন্তব্য শুভমানের
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
দুবাই: টানা দু’টি একদিনের ম্যাচে সেঞ্চুরি করেছেন শুভমান গিল। রবিবার তাঁর সামনে শতরানের হ্যাটট্রিকের হাতছানি। তবে তা নিয়ে ভাবতে রাজি নন তরুণ ওপেনার। টিম ইন্ডিয়ার ভাইস-ক্যাপ্টেন হওয়ার পর রীতিমতো ধারাবাহিক তিনি। অবশ্য শনিবার প্রচারমাধ্যমের সামনে গিল বলেছেন, ‘সহ-অধিনায়ক হওয়ায় কিছু বদলায়নি। আমি যখন ব্যাট হাতে ক্রিজে যাই, তখন নিজেকে স্রেফ ব্যাটসম্যান হিসেবেই ভাবি।’
Advertisement
শিবিরে যাতে আত্মতুষ্টি বাসা না বাঁধে তা নিয়ে সতর্ক গিল। তিনি বলেছেন, ‘আমরা কোনওভাবেই পাকিস্তানকে হাল্কাভাবে দেখছি না। এই ম্যাচ ঘিরে উন্মাদনা মারাত্মক। এই লড়াইয়ের সঙ্গে জুড়ে রয়েছে প্রবল আবেগ। প্রচুর মানুষ এই ম্যাচ দেখেন, উত্তেজনায় কাঁপেন। সেই আবেগ, উন্মাদনাকে সম্মান জানানো উচিত। আর ক্রিকেটার হিসেবে বলতে পারি যে, আমরা সেরাটাই মেলে ধরব। দলকে জেতানোর চেষ্টা করব প্রাণপণে।’ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জেতানো অপরাজিত ১০১ রানের ইনিংস দেখিয়েছে তিনি কতটা পরিণত। সেই অভিজ্ঞতা থেকে তাঁর বিশ্লেষণ, ‘টস কোনও ফ্যাক্টর হবে না। কারণ শিশির পড়ছে না। তবে পরে ব্যাট করলে বাড়তি চাপ থাকে। আমরা আক্রমণাত্মক ক্রিকেটই খেলব। সে জন্য ইতিবাচক থাকা জরুরি। এই উইকেটে ৩০০-৩২৫ রান ভালো স্কোর। মিডল ওভারে যারা ভালো ব্যাট করবে তাদেরই জেতার সম্ভাবনা বেশি।’
Advertisement
সম্পর্কিত সংবাদ