সংবাদদাতা, সিউড়ি: দিল্লি কাস্টমস ডিপার্টমেন্টের পর এবার আয়কর বিভাগের নামে ফেক কলে আতঙ্কিত হচ্ছেন সাধারণ মানুষ। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ইনকাম ট্যাক্সের নামে টাকা কেটে নেওয়ার ভয় দেখিয়ে যাবতীয় ব্যক্তিগত নথি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে সাইবার প্রতারকরা। যদিও টাকা খোয়া যাওয়া নিয়ে জেলা সাইবার ক্রাইম বিভাগের কাছে এখনও অভিযোগ জমা পড়েনি। তবে পুলিসের তরফে সাধারণ মানুষকে সচেতন করার কাজ চলছে। সেজন্য সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়েছে পুলিস। সেখানে বলা হচ্ছে এই ধরনের কোনও কলে কেউ যেন তাদের কোনও ব্যক্তিগত নথি না দেন। আর যদি এই ধরনের ঘটনা কারও সঙ্গে ঘটে থাকে তাহলে যেন বিষয়টি দ্রুত পুলিসকে জানানো হয়।
Advertisement
কয়েকদিন আগে দিল্লি কাস্টমস ডিপার্টমেন্টের নামে জেলার বিভিন্ন মানুষের কাছে ফোন আসে। সেই ফোন নিয়ে বহু মানুষ আতঙ্কিত হচ্ছিলেন। সেখানে সাইবার প্রতারকরা সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছিল বিভিন্ন বেআইনি পার্সেলের নাম করে। পার্সেল ছাড়াতে গেলে বা পুলিসের ঝামেলা এড়াতে টাকা হাতানোর ছক করছিল প্রতারকরা। ঠিক একইভাবে ফের এবার আয়কর দপ্তরের নামে নতুন প্রতারণার ছক কষেছে প্রতারকরা।
জানা গিয়েছে, ইনকাম ট্যাক্সের টাকা ব্যাঙ্ক থেকে কেটে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে ফোনে। সেই নিয়ে আতঙ্কিত হয়ে পড়ছেন বহু মানুষ। যদিও এই ঘটনায় এখনও কেউ সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানাননি। পুলিসের দাবি, এভাবে আয়কর দপ্তরের লোকেরা কখনই ফোন করে টাকা জমা দেওয়ার কথা বলেন না। এই ধরনের কল একেবারেই ভুয়ো।
পুলিস জানিয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ডিজিটাল বিজ্ঞাপণ দিয়ে সচেতন করা হচ্ছে। এর আগে সিবিআই কর্তার নামে ফোন করে প্রতারণার ছক কষেছিল প্রতারকরা। সেই নিয়েও সাধারণ মানুষকে সতর্ক করেছিল পুলিস।
জেলা পুলিসের এক আধিকারিক বলেন, বিভিন্নভাবে সাইবার প্রতারকরা সাধারণ মানুষের টাকা লুটের সবসময় ছক .েকষছে। তাই সাধারণ মানুষকে আমরা সচেতন করছি যাতে কেউ ফোনের মাধ্যমে যেন কোনও ব্যক্তিগত তথ্য, ওটিপি, ইউপিআই আইডি, প্যান নম্বর ইত্যাদি কাউকেই না দেন। এই সব তথ্য হাতাতে না পারলে সাইবার প্রতারকরা কোনও ভাবেই প্রতারণা করতে পারবে না।