Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূল সুপ্রিমোর লড়াইকে কুর্নিশ জানালেন অখিলেশ-কমল হাসান

সাধারণ মানুষের হয়রানি ঠেকাতে শীর্ষ আদালতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই চালিয়েছেন, তাকে কুর্নিশ জানিয়েছেন দেশের এক ঝাঁক রাজনৈতিক ব্যক্তিত্ব।

তৃণমূল সুপ্রিমোর লড়াইকে কুর্নিশ জানালেন অখিলেশ-কমল হাসান
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাধারণ মানুষের হয়রানি ঠেকাতে শীর্ষ আদালতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই চালিয়েছেন, তাকে কুর্নিশ জানিয়েছেন দেশের এক ঝাঁক রাজনৈতিক ব্যক্তিত্ব। বুধবার সুপ্রিম কোর্টে মমতার সওয়াল দেখে উচ্ছ্বসিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এমনকী সমাজের বিশিষ্ট মানুষজনও মমতার লড়াইকে স্যালুট জানিয়েছেন।

Advertisement

সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব সামাজিক মাধ্যমে মমতার ছবি দিয়ে লিখেছেন, অন্যায়ের বিরুদ্ধে যখন লড়াই, তখন নিজেকে পরিবর্তন করে কীভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হয়, তা দেখিয়ে দিয়েছেন দিদি। এদিন রাজ্যসভার অধিবেশন কক্ষে মমতা প্রসঙ্গ উত্থাপন করে সাংসদ কমল হাসান বলেন, বাংলায় আমার দিদি, মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের জন্য লড়ছেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে মমতার বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন শিবসেনা (উদ্ধব) দলের রাজ্যসভার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদি। তাঁর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের জন্য লড়াই করেন। তিনি রাস্তায় নেমে মানুষের স্বার্থে সংগ্রাম করেন। আবার তিনি আদালতে গিয়েও মানুষের জন্য লড়াই করেন। প্রকৃত একজন নেতা, এভাবেই নেতৃত্ব দেন। সিপিআই (এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য কলকাতায় সাংবাদিক বৈঠক করে বলেন, বিহারের চেয়েও পশ্চিমবঙ্গে এসআইআরের অভিজ্ঞতা খুব খারাপ। এখানে প্রচুর মানুষকে নোটিস পাঠানো হচ্ছে। যা বিহারে ছিল না। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে গিয়েছেন। এটা খুব ভালো বিষয়। মানুষ যেভাবে বিপন্ন, তাঁদের পাশে সকলেরই দাঁড়ানো উচিত।

রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি চিকিৎসক, সাহিত্যিক, সমাজ সংস্কারক, শিক্ষক, চিত্রতারকারা মমতার লড়াইয়ের ভূয়সী প্রশংসা করেছেন। সকলইি একবাক্যে বলেছেন, স্ট্রিট ফাইটার মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা আবারও প্রমাণিত হল। মানুষ কোথাও সমস্যায় পড়লে, তাঁর পাশে মমতাই আছেন, সেটা আবারও সামনে এল।

সম্পর্কিত সংবাদ