সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: নিখোঁজের ১৮ দিন পর রাজস্থানের আজমের থেকে এক কিশোরীকে উদ্ধার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিস।
Advertisement
গত ২০ অক্টোবর সন্ধ্যায় হরিশ্চন্দ্রপুরের খোকড়া এলাকায় বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় কিশোরীটি। কিশোরীর বাবা হরিশ্চন্দ্রপুর থানার নিখোঁজ সংক্রান্ত ডায়েরি করেন। পুলিস তদন্তে নেমে আজমের থেকে কিশোরীকে উদ্ধার করে শুক্রবার থানায় নিয়ে আসে।



