Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ-কাল কোচবিহারজুড়ে বীর চিলারায়ের আবির্ভাব তিথি পালন

আজ-কাল কোচবিহারজুড়ে বীর চিলারায়ের আবির্ভাব তিথি পালন
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: মহাবীর চিলারায়ের ৫১৫ তম আবির্ভাব তিথিতে কোচবিহারের বিভিন্ন জায়গায় কর্মসূচি রেখেছে দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের বিভিন্ন গোষ্ঠী। আজ, মঙ্গলবার ও কাল, বুধবার জেলার বিভিন্ন এলাকায় অনুষ্ঠানের পাশাপাশি কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলও এবার নিজেদের মতো করে চিলারায়ের জন্মতিথি পালন করবে। যা অসম, উত্তরবঙ্গ ও বিহারের নানা জায়গায় হবে। 
Advertisement
জিসিপিএ’র কয়েকটি গোষ্ঠীর আলাদাভাবে এই জন্মতিথি পালন করাকে কেন্দ্র করে গ্রেটারের বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত থাকার বিষয়টি ফের সামনে আসছে। গ্রেটারের দু’টি গোষ্ঠীর আমন্ত্রণপত্রও একই ধরনের হওয়া নিয়েও ধন্দ্ব দেখা দিয়েছে। জিসিপিএ’র অনন্ত মহারাজ গোষ্ঠীর অনুষ্ঠানটি হবে সিদ্ধেশ্বরীতে। বংশীবদন বর্মন গোষ্ঠীর অনুষ্ঠান হবে ঘুঘুমারিতে আবার অমলচন্দ্র দাসের অনুষ্ঠান হবে গোপালপুরে। 
বংশীবদন বর্মন বলেন, ঘুঘুমারির কদমতলায় ১১-১২ ফেব্রুয়ারি বিশ্ব মহাবীর চিলারায়ের ৫১৫ তম আবির্ভাব তিথির অনুষ্ঠান হবে। মাল্যদান, শোভাযাত্রা ইত্যাদি হবে। অনুষ্ঠান সকলের ঘরে ঘরে হওয়া উচিত। যে কেউ করতেই পারেন। সংগঠনের নাম একই হলেও এর মধ্যেও নিশ্চয় একটা তফাত আছে। 
জিসিপিএ’র অপর গোষ্ঠীর নেতা অমলচন্দ্র দাস বলেন, গোপালপুরে ১১-১২ ফেব্রুয়ারি আমাদের অনুষ্ঠান হবে। সকলেই এই তিথি পালন করছেন। তিন জায়গায় যেমন অনুষ্ঠান হচ্ছে তেমনই আরও অনেক জায়গাতেই অনুষ্ঠান হবে। কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সভাপতি তপতী মল্লিক বলেন, আমরা সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন স্তরে ওই দিনটি পালন করব। অনন্ত মহারাজকে ফোন করা হলে রিসিভ করেননি। তবে মেসেজে উত্তর আসে পরে ফোন করবেন। যদিও পরে ফোন করেননি।  
Advertisement
সম্পর্কিত সংবাদ