Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

অজিতের মৃত্যু: সিবিআই তদন্তের বিরোধিতায় ভাইপো

বারামতীর বিমান দুর্ঘটনার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হলেন অজিত পাওয়ারের ভাইপো রোহিত।

অজিতের মৃত্যু: সিবিআই তদন্তের বিরোধিতায় ভাইপো
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বারামতীর বিমান দুর্ঘটনার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হলেন অজিত পাওয়ারের ভাইপো রোহিত। সোমবারই অজিত পাওয়ারের মৃত্যু তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। রোহিতের মতে সিবিআইয়ের হাতে দায়িত্ব দেওয়া হলে তদন্তে বিলম্ব হবে। তিনি মনে করিয়ে দিয়েছেন, সিবিআইয়ের হাতে এই মুহূর্তে সাত হাজারের বেশি মামলা রয়েছে। যার মধ্যে ২৫০০টি এক দশকের বেশি পুরানো। তিনি বলেন, ‘তদন্তের নামে অহেতুক বিলম্ব বরদাস্ত করা হবে না। এই ঘটনার তদন্ত করার সামর্থ্য রয়েছে রাজ্যের সিআইডিরই।’ দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাক বক্স নিয়েও প্রশ্ন তুলেছেন শারদপন্থী এনসিপির বিধায়ক। রোহিতের হুঁশিয়ারি, অজিতের দুর্ঘটনার পিছনে কোনো গাফিলতির প্রমাণ মিললে, বড়ো মূল্য চোকাতে হবে মহাযুতি সরকারকে। 

Advertisement

দুর্ঘটনাগ্রস্ত বিমানটির অপারেটর সংস্থা নিয়ে বিস্ফোরক দাবি করেছেন রোহিত পাওয়ার। তার দাবি, ভিএসআর ভেনচার্স নামের ওই সংস্থার সঙ্গে ‘আর্থিক ও পারিবারিক সম্পর্ক’ রয়েছে টিডিপি সুপ্রিমো তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর পরিবারের। আর বিজেপির এই শরিক দলের নেতার হাতেই রয়েছে অসামরিক পরিবহণ মন্ত্রক। দুর্ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের জন্য অসামরিক পরিবহণমন্ত্রী রাম মোহন নাইডুর পদত্যাগের দাবি জানিয়েছেন রোহিত। এজন্য তিনি চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ