• সদ্য শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফকে নোটিস পাঠিয়েছিল মহারাষ্ট্রের খাদ্য নিয়ামক সংস্থা (এফডিএ)। ‘পান মশলা’র পরোক্ষ প্রচার করার অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে। এই ইস্যুতে তাঁদের থেকে জবাব চাওয়া হয়েছিল। সম্প্রতি নিজেদের বক্তব্য জানিয়েছেন অজয় ও টাইগার। তবে শাহরুখ এখনও নিজের জবাব দেননি।



