২০২০ সালে মুক্তি পেয়েছিল অজয় দেবগন অভিনীত ‘তানাজি’। বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছিল এই ছবি। এবার এই ছবির সিক্যুয়েল আসতে চলেছে বলে খবর। সদ্য ছবিটি ছ’বছর পূর্ণ করেছে। সেই উপলক্ষ্যে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন অজয়। লেখেন, ‘দুর্গ জয় হয়েছে, সিংহেরও মৃত্যু হয়েছে, তবু এখানেই গল্পের শেষ নয়।’ অভিনেতার এই পোস্ট থেকেই শুরু হয়েছে জল্পনা। ইন্ডাস্ট্রি অন্দরে খবর, ‘তানাজি’ ছবিটির সিক্যুয়েল তৈরি হতে পারে শীঘ্রই।



