Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ তাপমাত্রা আরও কমবে

আজ তাপমাত্রা আরও কমবে
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি শীতের মরশুমে শুক্রবারই প্রথম কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমে ১৭ ডিগ্রি সেলসিয়াসের নীচে (১৬.৭) চলে এল। আজ, শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে ১৫ ডিগ্রির আশপাশে আসবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে।  কাল, রবিবারও কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশাপাশে থাকতে পারে। জেলাগুলিতে এমনিতেই শীতের মাত্রা বেশি আছে। সেখানে তাপমাত্রা আরও কমবে। সোমবার থেকে দু’তিনদিনের জন্য ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। তখন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে  অন্তত ১৭-১৮ ডিগ্রি হয়ে যেতে পারে। পশ্চিম হিমালয় এলাকায় একটি পশ্চিমি ঝঞ্ঝা আসতে চলেছে। তার পরোক্ষ প্রভাবে গোটা রাজ্যেই তাপমাত্রা কিছুটা বাড়বে। রাজ্যের পশ্চিমাঞ্চল সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার কোথাও কোথাও আগামী সপ্তাহের শুরুতে হাল্কা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং ও সিকিমের উঁচু অংশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমি ঝঞ্ঝা সক্রিয় হলে বঙ্গোপসাগর থেকে পুবালি বাতাস কিছুটা হলেও ঢুকে পড়ে বায়ুমণ্ডলে। তার ফলে দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহে তাপমাত্রা কিছুটা বাড়বে। ঝঞ্ঝা সরে গেলে ফের উত্তুরে হাওয়া সক্রিয় হবে এবং পারদ নামতে শুরু করবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ