Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ তিন জেলায় সভা ভুয়ো ভোটার নিয়ে স্ক্রুটিনি শুরু তৃণমূলের

ভোটার তালিকা নিয়ে কলকাতায় বৈঠক তলব করেছে তৃণমূল কংগ্রেস। আগামী ৬ মার্চ তৃণমূল ভবনে ওই বৈঠক হবে। এর আগে আজ, সোমবার শিলিগুড়ি, কোচবিহারে বৈঠক রয়েছে দলের। অন্যদিকে, রবিবারই আলিপুরদুয়ারে বৈঠক করে তৃণমূল।

আজ তিন জেলায় সভা ভুয়ো ভোটার নিয়ে স্ক্রুটিনি শুরু তৃণমূলের
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, আলিপুরদুয়ার, রাজগঞ্জ ও দেওয়ানহাট: ভোটার তালিকা নিয়ে কলকাতায় বৈঠক তলব করেছে তৃণমূল কংগ্রেস। আগামী ৬ মার্চ তৃণমূল ভবনে ওই বৈঠক হবে। এর আগে আজ, সোমবার শিলিগুড়ি, কোচবিহারে বৈঠক রয়েছে দলের। অন্যদিকে, রবিবারই আলিপুরদুয়ারে বৈঠক করে তৃণমূল। একইসঙ্গে সচিত্র ভোটার তালিকা স্ক্রুটিনি করতে ময়দানে নেমেছেন কাউন্সিলার থেকে বিধায়করা। এই কর্মসূচির মধ্য দিয়েই তাঁরা ছাব্বিশের ভোটকে পাখির চোখ করে জগিং শুরু করেছে বলে খবর। 
Advertisement
দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুসারে রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে ভোটার লিস্ট সংক্রান্ত কমিটি গঠন করেছে তৃণমূল। ৬ মার্চ কলকাতায় তৃণমূল ভবনে ওই কমিটির প্রথম বৈঠক হবে। তাতে দলের প্রতিটি জেলার সভাপতি ও চেয়ারম্যানদের ডাকা হয়েছে। এই খবর পেয়েই জেলায় জেলায় নড়েচড়ে বসেছে তৃণমূল নেতৃত্ব। রবিবার মাল ব্লকের ডামডিমে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেন অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়নমন্ত্রী বুলু চিকবাড়াইক। বৈঠকে মন্ত্রী বলেন, ‘ভূতুড়ে’ ভোটার চিহ্নিত করতে কর্মীদের ভোটার তালিকা স্ক্রুটিনি করার কাজ দ্রুত শেষ করতে বলেছি। এদিকে, ভোটার তালিকা নিয়ে শিলিগুড়িতে ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং রাজগঞ্জে বিধায়ক খগেশ্বর রায় বাড়ি বাড়ি যান। ডেপুটি মেয়র বলেন, ভোটার তালিকায় একই পরিবারের চার সদস্যের পার্ট নম্বর চারটি হয়েছে। এটা কীভাবে সম্ভব। এদিকে, ভোটার তালিকা নিয়ে আজ, শিলিগুড়িতে বৈঠকে বসছে তৃণমূলের দার্জিলিং জেলা কমিটি (সমতল)। আজ রবীন্দ্র ভবনে বর্ধিত সভা করবে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসও। 
Advertisement
সম্পর্কিত সংবাদ