Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ থেকে সাতদিন আদ্রা ডিভিশনে বেশ কিছু ট্রেন বাতিল ও চলাচলে বিঘ্ন

আজ থেকে সাতদিন আদ্রা ডিভিশনে বেশ কিছু ট্রেন বাতিল ও চলাচলে বিঘ্ন
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রঘুনাথপুর: দক্ষিণ-পূর্ব আদ্রা ডিভিশনে সপ্তাহব্যাপী উন্নয়নমূলক কাজ হবে। তার জন্য ডিভিশনে আজ, ১৭ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত সাপ্তাহিক ব্লক নেওয়া হচ্ছে। ব্লকের জেরে বেশ কয়েকটি ট্রেন চলাচল বিঘ্নিত হবে। আদ্রা ডিভিশনের রেল প্রশাসনের তরফ থেকে বিষয়টি আগাম বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে।
Advertisement
রেলের তরফ থেকে জানানো হয়েছে, ৬৮০৪৬ / ৬৮০৪৫ আসানসোল - আদ্রা দৈনিক প্যাসেঞ্জার ট্রেনটি ১৭ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে। অন্যদিকে ৬৮০৯০ /৬৮০৮৯ আদ্রা-মেদিনীপুর দৈনিক ট্রেনটি ১৭, ২১ এবং ২৩ ফেব্রুয়ারি চলাচল বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি ১৮০১৯ /১৮০২০ ঝাড়গ্রাম-ধানবাদ দৈনিক ট্রেনটি ১৭ এবং ২০ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে। এছাড়া ১৩৫০৩ /১৩৫০৪ বর্ধমান-হাটিয়া দৈনিক ট্রেনটি ১৭, ২০ এবং ২২ ফেব্রুয়ারি চলাচল করবে না। ট্রেন বাতিলের পাশাপাশি ৬৮০৫৬ /৬৮০৬০ টাটা-আসানসোল বরাভূম দৈনিক ট্রেনটি ১৭ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত আদ্রা পর্যন্ত চলাচল করবে। ওই দিনগুলিতে ট্রেনটির পরিষেবা আদ্রা-আসানসোলের মধ্যে বন্ধ থাকবে। এছাড়া ৬৩৫৯৪ / ৬৩৫৯৩ আসানসোল-পুরুলিয়া দৈনিক ট্রেনটি ১৯ এবং ২৩ ফেব্রুয়ারি আদ্রা পর্যন্ত চলাচল করবে। ওই দু’দিন ট্রেনটির পরিষেবা আদ্রা-পুরুলিয়ার মধ্যে বন্ধ থাকবে।
নিত্যযাত্রীদের মধ্যে মেঘনাদ মণ্ডল, সরলা মর্মু বলেন, প্রায় দিন কোনও না কোনও অজুহাত দেখিয়ে বিভিন্ন লোকাল ট্রেনের পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। অথচ মালগাড়ি ও দূরপাল্লার ট্রেন পরিষেবা ঠিক রয়েছে। আমাদের মতো সাধারণ নিত্যযাত্রীদের লোকাল ট্রেনগুলি বন্ধ করে দেওয়ার চক্রান্ত চলছে। কোভিডের পর থেকে সমস্যা চললে লোকাল ট্রেনগুলি নিয়ে এখনও কোনও সমাধান হয়নি।
আদ্রা ডিভিশনের ডিআরএম সুমিত নারুলা বলেন, প্রতিটি ডিভিশনে রেলের কাজের জন্য কিছু ট্রেন বাতিল করতে হচ্ছে। যাত্রী সুরক্ষার বিষয়টিকে সামনে রেখে কাজ করা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ