সংবাদদাতা, রঘুনাথপুর: দক্ষিণ-পূর্ব আদ্রা ডিভিশনে সপ্তাহব্যাপী উন্নয়নমূলক কাজ হবে। যার জন্য আবার ডিভিশনে আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত সাপ্তাহিক ব্লক নেওয়া হচ্ছে। ব্লকের জেরে বেশ কয়েকটি ট্রেন চলাচল বিঘ্নিত হতে চলেছে। আদ্রা ডিভিশনের রেল প্রশাসনের তরফ থেকে প্রতিটি রেল স্টেশনে আগাম বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে।
Advertisement
রেলের তরফ থেকে জানানো হয়েছে, ৬৮০৪৬ / ৬৮০৪৫ আসানসোল - আদ্রা দৈনিক প্যাসেঞ্জার ট্রেনটি ২৪ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত চলাচল বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে, ৬৮০৯০ /৬৮০৮৯ আদ্রা - মেদিনীপুর দৈনিক মেসেঞ্জার ট্রেনটি ২৪, ২৮ ফেব্রুয়ারি ও ২ মার্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। ৬৩৫৯৪ / ৬৩৫৯৩ আসানসোল -পুরুলিয়া দৈনিক প্যাসেঞ্জার ট্রেনটি ২৪ ও ২৮ ফেব্রুয়ারি এবং ১ ও ২ মার্চ পরিষেবা বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি ১৮০১৯ /১৮০২০ ঝাড়গ্রাম - ধানবাদ দৈনিক প্যাসেঞ্জার ট্রেনটি ২৪ এবং ২৭ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে। এছাড়া ১৩৫০৩ /১৩৫০৪ বর্ধমান - হাটিয়া দৈনিক প্যাসেঞ্জার ট্রেনটি ২৪,২৭ ফেব্রুয়ারি এবং ১ মার্চ চলাচল করবে না। ট্রেন বাতিলের পাশাপাশি ৬৮০৫৬ /৬৮০৬০ টাটা -আসানসোল বরাভূম দৈনিক প্যাসেঞ্জার ট্রেনটি ২৪, ২৮ ফেব্রুয়ারি এবং ১ মার্চ আদ্রা পর্যন্ত চলাচল করবে। ওই দিনগুলিতে ট্রেনটির পরিষেবা আদ্রা - আসানসোলের মধ্যে বন্ধ থাকবে। এছাড়া ৬৩৫৯৪ / ৬৩৫৯৩ আসানসোল - পুরুলিয়া দৈনিক প্যাসেঞ্জার ট্রেনটি ২৫ ফেব্রুয়ারি আদ্রা পর্যন্ত চলাচল করবে। ওইদিন ট্রেনটির পরিষেবা আদ্রা - পুরুলিয়ার মধ্যে বন্ধ থাকবে।
নিত্য যাত্রীরা বলেন, প্রায় দিন বিভিন্ন লোকাল ট্রেনগুলির পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। মালগাড়ি ও দূরপাল্লার ট্রেন পরিষেবার ক্ষেত্রে কোনও ক্ষতি হচ্ছে না।
লোকাল ট্রেনগুলির উপর যারা নির্ভর করে চলে তাদের ভুগতে হচ্ছে। কিছু লোকাল ট্রেন বন্ধ করে দেওয়ার চক্রান্ত চলছে। কোভিডের পর থেকে একেই সমস্যা চললেও লোকাল ট্রেনগুলি নিয়ে রেল দপ্তর কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। আদ্রা ডিভিশনের ডিআরএম সুমিত নারুলা বলেন, যাত্রীদের সুরক্ষার কথা ভেবে যতটা সম্ভব ট্রেনের পরিষেবা বন্ধ রেখে কাজ করা হয়।