Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ থেকে প্রধান শিক্ষক পদে নিয়োগের কাউন্সেলিং

আজ থেকে প্রধান শিক্ষক পদে নিয়োগের কাউন্সেলিং
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেখলিগঞ্জ: আজ, সোমবার থেকে কোচবিহার জেলার প্রাথমিক স্কুলগুলিতে প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য কাউন্সেলিং শুরু হচ্ছে। কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অফিসে এই কাউন্সেলিং হবে। নভেম্বর মাসের ২৫ তারিখে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তারপর ৯ থেকে ১৬ ডিসেম্বর আবেদনপত্র গ্রহণ করা হয়। ডিপিএসসি সূত্রে জানা গিয়েছে, মোট চারদিন কাউন্সিলিং হবে। ৩০ ও ৩১ ডিসেম্বর এবং নতুন বছরের জানুয়ারি মাসের ৩ ও ৪ তারিখ। কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান রজত বর্মা জানিয়েছেন, কাউন্সেলিংয়ের পরেই যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। জেলায় প্রায় ১১০০ শূন্যপদে প্রধান শিক্ষক নিয়োগ করা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ