Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ থেকে নতুন ব্রিজে যান চলাচল বন্ধ

আজ থেকে নতুন ব্রিজে যান চলাচল বন্ধ
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: ফের মেরামতির জন্য সাঁইথিয়ায় ময়ূরাক্ষীর উপর নতুন ব্রিজের উপর দিয়ে আজ, শুক্রবার থেকে যান চলাচল পুরোপুরি বন্ধ হচ্ছে। আজ সকাল থেকে এই নির্দেশ কার্যকরী হবে। জেলাশাসক নোটিস দিয়ে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছেন। জানা গিয়েছে, আগামী এক মাস এই ব্রিজের উপর যান চলাচল বন্ধ থাকবে। এমনকী বাইক, সাইকেলও যাতায়াত করতে পারবে না। এক মাস পর পুরোপুরি নতুন ব্রিজ খুলে দেওয়া হবে। এই এক মাসে ব্রিজটি সম্পূর্ণভাবে মেরামত করা হবে। এর আগেও এভাবে নোটিস দিয়ে যান চলাচল বন্ধ করা হয়েছিল। 
Advertisement
সম্পর্কিত সংবাদ