Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ থেকে লুপপুলে দাঁড়িয়ে ফোটা তোলা নিষিদ্ধ

আজ থেকে লুপপুলে দাঁড়িয়ে ফোটা তোলা নিষিদ্ধ
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, নাগরাকাটা: আজ, মঙ্গলবার থেকে আর লুপপুলে দাঁ‌ড়িয়ে তোলা যাবে না সেলফি। বানানো যাবে না রিলস। দুর্ঘটনা এড়াতে বাগরাকোটের লুপপুলে দাঁড়িয়ে ছবি তোলা পুরোপুরি নিষিদ্ধ করে দিল কালিম্পং জেলা প্রশাসন। সোমবার জেলাশাসক বালাসুহ্মমণ্যম টি এই দিয়ে এই নির্দেশ জারি করেছেন। তিনি জানিয়েছেন, লুপপুলের ৫০০ মিটার আগে এবং লুপপুলের ৫০০ মিটার ওপার পর্যন্ত কোনও গাড়ি দাঁড়াতে পারবে না। সেখানে দাঁড়িয়ে কোনও পর্যটক ফটো অথবা ভিডিও করতে পারবে না বলে পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেন জেলাশাসক। 
Advertisement
জাতীয় সড়কের ৭১৭ এ-তে রাস্তার কাজ চলছে। সেখানে কোনও রেলিং নেই। সেই রেলিং লাগানোরও কাজ চলছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই লুপপুলের ছবি বিপুল ভাইরাল হয়েছে। আর তারপর থেকেই লুপপুলে কার্যত হামলে পড়েছেন পর্যটকরা। অনেকেই লুপপুলে একটি ছবি তুলবেন বলে দীর্ঘপথ পাড়ি দিচ্ছেন। সেখানে রিলস বানানো এখন কার্যত সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড। আর সেই ট্রেন্ড ফলো করতেই সেখানে ভিড় জমাচ্ছেন তরুণ তরুণীরা। 
সম্পর্কিত সংবাদ