সংবাদদাতা, শিলিগুড়ি: আজ, শুক্রবার থেকে শিলিগুড়িতে ২৮ টাকা কেজি দরে আলু মিলবে। লাগামছাড়া আলুর দামে মধ্যবিত্তের নাভিশ্বাস উঠেছে। রাজ্যের সর্বত্রই আলুর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা চলছে। নতুন আলু ওঠার পরও এত দাম নিয়ে সকলেরই প্রশ্ন।
Advertisement
রাজ্য সরকার এ ব্যাপারে হস্তক্ষেপ করে মধ্যবিত্তকে স্বস্তি দিতে আলুর ন্যূনতম মূল্য নির্ধারণ করে দিয়েছে। সরকারের এই সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা শাসক অবধ সিঙ্ঘল শহরের সব্জি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। সরকারের সিদ্ধান্তে সাড়া দেন শিলিগুড়ির আলু ব্যবসায়ীরা। বৃহত্তর শিলিগুড়ি খুচরা ব্যবসায়ী সমিতির সভাপতি পরিমল মিত্র বলেন, এদিন এসডিও’র সঙ্গে আলোচনায় ঠিক হয়েছে ২৮ টাকা কেজি দরে আমরা আলু বিক্রি করাব। এই দামে আলু বিক্রির জন্য ব্যবসায়ীরা শহরের তিনটি জায়গায় ক্যাম্প করবেন।
তবে এখান থেকে নতুন আলু নয়, পুরনো জ্যোতি আলু পাওয়া যাবে। পরিমলবাবু বলেন, পেঁয়াজ, লঙ্কার দাম কমতে শুরু করেছে। আলুর জোগান কম থাকায় দাম কমছে না। শিলিগুড়ি টাউন স্টেশন বাজার, চম্পাসারি মোড় এই দুই জায়গায় শুক্রবার ক্যাম্প করার বিষয়টি চূড়ান্ত হয়েছে। তৃতীয় ক্যাম্প কোথায় করা হবে, তা নিয়ে ভাবনাচিন্তা চলছে।