Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ থেকে জেলায় স্বাভাবিক হচ্ছে ইন্টারনেট পরিষেবা, স্বস্তি

আজ থেকে জেলায় স্বাভাবিক হচ্ছে ইন্টারনেট পরিষেবা, স্বস্তি
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: আজ, শনিবার সকাল থেকে মুর্শিদাবাদ জেলাজুড়ে ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক হচ্ছে। তবে কিছু এলাকায় ইন্টারনেট বন্ধ থাকবে। জেলা প্রশাসন জানিয়েছে, বেলডাঙা, রেজিনগর ও শক্তিপুর থানা এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে। জেলার বাকি থানা এলাকায় ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক করার নির্দেশিকা জারি হচ্ছে।
Advertisement
জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, বেলডাঙার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। তবে আমরা কোনও ঝুঁকি নিতে চাইছি না। তাই তিনটি থানা এলাকায় ইন্টারনেট পরিষেবা আপাতত কয়েকদিনের জন্য বন্ধ রাখা হচ্ছে। ১৬৩ ধারাও জারি করা হচ্ছে। বাকি সমস্ত জায়গায় ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক করা হবে।
১৬ নভেম্বর শনিবার সন্ধ্যায় বেলডাঙা থানা এলাকায় অশান্তি দেখা দেয়। এর জেরে ১৭ নভেম্বর সকাল থেকে জেলাজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। তারপর দফায় দফায় ইন্টারনেট বন্ধের মেয়াদ বাড়ানো হয়। অবশেষে এক সপ্তাহের মাথায় পরিষেবা স্বাভাবিক হচ্ছে।
তবে বহরমপুরের কালেক্টরেট ভবনে নিজস্ব নেটওয়ার্ক সিস্টেম থাকায় সেখানে নেট পরিষেবায় তেমন বিঘ্ন ঘটেনি। ওয়েস্ট বেঙ্গল স্টেট ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (ডব্লুবিএসডব্লুএএন) এই পরিষেবা দিয়েছে। বিএসএনএলের লিজ লাইনে এই নেটওয়ার্ক পরিষেবা করা হয়েছে।
ডব্লুবিএসডব্লুএএন-এর জেলার ইনচার্জ কণকেন্দু চট্টোপাধ্যায় বলেন, জেলা প্রশাসনিক ভবনে নেট পরিষেবা স্বাভাবিক রাখা হয়েছে। এছাড়া, জেলাশাসকের উদ্যোগে এই নেটওয়ার্কের মাধ্যমে জেলার সমস্ত বিডিও অফিস, ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রেভিনিউ অফিস, এসডিও অফিস, আরটিও অফিসে ইন্টারনেট পরিষেবা বজায় রাখা হয়েছে। ফলে সরকারি কাজে আমাদের খুব একটা সমস্যা হয়নি।
সম্পর্কিত সংবাদ