নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: নতুন বছরে ঠান্ডার কামড় বাড়বে উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে। সোমবার শীতের গতিবিধি নিয়ে এমন পূর্বাভাস ঘোষণা করেন সিকিম কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের অধিকর্তা গোপীনাথ রাহা। তিনি বলেন, পশ্চিমীঝঞ্ঝা সক্রিয় হয়েছে। যার ফলে ফের দুই-তিনদিন উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে দিনে হালকা রোদের দেখা মিলবে। সঙ্গে থাকবে উত্তরে হাওয়া। শীতের আমেজ মিলবে। রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা এক-দুই ডিগ্রি কমবে। এর জেরে রাতে ঠান্ডার কামড় বাড়বে। কিছু কিছু এলাকায় কুয়াশার দাপটও থাকবে।



