সংবাদদাতা, বর্ধমান: আজ, শুক্রবার থেকে দুর্গাপুরে শুরু হচ্ছে মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত মহিলা ফুটবল লিগের খেলা। এবারের লিগে ৮টি দল অংশ নিচ্ছে। এ গ্রুপে রয়েছে অগ্রণী সংস্কৃত পরিষদ, উখরা ফুটবল কোচিং ক্যাম্প, সুভাষচন্দ্র বয়েজ ক্লাব ও নটনডাঙা বিবেকানন্দ এসএস। বি গ্রুপে রয়েছে দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব, এরিয়ান ক্লাব, অআকখ কালচারাল সেন্টার ও ক্লাব ঐকতান। খেলাগুলি গ্রুপ হাউসিং কো–অর্ডিনেশন কমিটির মাঠে হবে বলে ক্রীড়া সংস্থা সূত্রে জানা গিয়েছে। শুক্রবার থেকেই মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত অনূর্ধ্ব–১৭ ফুটবল লিগের খেলাও শুরু হবে। লিগে ১২টি খেলবে। দলগুলিকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। খেলাগুলি বি জোন বয়েজ, এফসিআই ও লাল ময়দান মাঠে হবে বলে ক্রীড়া সংস্থা সূত্রে জানা গিয়েছে।
Advertisement
এদিন থেকেই দুর্গাপুরে শুরু হবে মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত অনূর্ধ্ব–১৭ ক্রিকেট লিগ। লিগে ১২টি দল অংশ নিচ্ছে। দলগুলিকে দু’টি গ্রুপে ভাগ করে খেলা হবে। দুর্গাপুর ক্রিকেট ক্লাব, পানাগড় অগ্রগামী ক্লাব ও এমএএমসি মাঠে খেলাগুলি হবে বলে ক্রীড়া সংস্থা সূত্রে জানা গিয়েছে।



