Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ থেকে বলরামপুরে শুরু রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতা

আজ থেকে বলরামপুরে শুরু রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতা
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: ভাওয়াইয়ার পূণ্যভূমিতে আজ, সোমবার থেকে বসছে রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতার আসর। কোচবিহারের তুফানগঞ্জ মহকুমার বলরামপুরেই ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দিন আহমেদের জন্ম। পাশাপাশি নায়েবআলি টেপু, প্যারিমোহন দাসের মতো প্রখ্যাত ভাওয়াইয়া সঙ্গীত শিল্পীর জন্মও এখানেই। আবার কালজানি নদীর ওপারে মানসাইতে টগর অধিকারী ও তুফানগঞ্জে সুরেন্দ্রনাথ রায় বসুনিয়ার মতো শিল্পীদের জন্ম হয়েছিল। তাই ৩৬ তম রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা এবার হচ্ছে বলরামপুরে। 
Advertisement
তুফানগঞ্জ-১ ব্লকের বলরামপুর হাইস্কুলের ফুটবল ময়দানে এই প্রতিযোগিতার আসর বসছে। চার দিনের রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতায় বাংলা ও অসমের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা আসবেন। রবিবার কোচবিহারে সাংবাদিক সম্মেলন করেন রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, এবার রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতার মূল আসর ভাওয়াইয়ার পূণ্যভূমি বলরামপুরে বসছে। সেখানে আব্বাসউদ্দিন সাহেব সহ আরও অনেক দিকপাল ভাওয়াইয়া শিল্পীর জন্ম হয়েছিল। তাই বলরামপুরকেই বেছে নেওয়া হয়েছে। ব্লক স্তরের প্রতিযোগিতায় স্থানাধিকারীরা অংশ নেবেন। এছাড়াও অসম, বাংলার ভাওয়াইয়া সঙ্গীত শিল্পীরা আসবেন। তবে এবার বাংলাদেশ থেকে কোনও শিল্পী আসছেন না।  
Advertisement
সম্পর্কিত সংবাদ