Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ শুরু উচ্চ মাধ্যমিক, তিন জেলায় তৎপর পুলিস-প্রশাসন

আজ শুরু উচ্চ মাধ্যমিক, তিন জেলায় তৎপর পুলিস-প্রশাসন
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, তমলুক, মেদিনীপুর ও ঝাড়গ্রাম: আজ, সোমবার দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে মোট ৬৪হাজার ৯২৪জন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। মোট সেন্টারের সংখ্যা ১৬৯টি। উল্লেখযোগ্যভাবে তিন জেলাতেই পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের তুলনায় ছাত্রী সংখ্যা বেশি। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিন জেলায় কন্ট্রোলরুম খোলা হয়েছে। ট্রাফিক থেকে বিদ্যুৎ প্রতিটি পরিষেবা নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে ১৪৪ধারা জারি থাকবে। ১২-১৫ফেব্রুয়ারি শেষ মুহূর্তে পোর্টাল খুলে লেট ফি দিয়ে বেশ কয়েকজন ছাত্রছাত্রী ফর্ম ফিলআপ করেছেন। তাঁদের অধিকাংশ স্কুল ও পরিবারের চাপে পরীক্ষায় বসছেন বলে অনেকের ধারণা। হাতির আনাগোনা থাকা জঙ্গলমহল এলাকায় পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয় সেজন্য বনদপ্তরের কর্মীরা টহল দেবেন। তিন জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি সেরে রেখেছে। রবিবারও দফায় দফায় মিটিং হয়।
Advertisement
পূর্ব মেদিনীপুরে মোট পরীক্ষার্থী ৩০হাজার ২৫৭জন। তাদের মধ্যে ছাত্র সংখ্যা ১৩হাজার ৯৫৪জন। ছাত্রী সংখ্যা ১৬হাজার ৩০৩জন। জেলা বিদ্যালয় পরিদর্শক(মাধ্যমিক) অফিসে কন্ট্রোলরুম খোলা হয়েছে। ডিআই(মাধ্যমিক) পলাশ রায়ের ফোন নম্বর ৯৪৩৩৮৩৩৩৫৬। জয়েন্ট কনভেনার সমীর ভৌমিকের ফোন নম্বর ৯৭৩২৭৯১৩৬২। উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যে কোনও সমস্যায় তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাবে। এছাড়াও চার মহকুমায় কন্ট্রোল রুম খোলা থাকবে। জয়েন্ট কনভেনার সমীর ভৌমিক বলেন, আমরা সবধরনের প্রস্তুতি সেরে রেখেছি। মহকুমাভিত্তিক এবং জেলায় কন্ট্রোলরুম খোলা হয়েছে।
পশ্চিম মেদিনীপুর জেলায় মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ২৭হাজার ৯৪০জন। ছাত্র ১২হাজার ৯০৯জন এবং ছাত্রী ১৫হাজার ৩১জন। মোট ৭২টি পরীক্ষাকেন্দ্র রয়েছে। হাতির আনাগোনা থাকা বিভিন্ন এলাকায় টহল দেবে বনদপ্তরের ঐরাবত গাড়ি। দরকারে পরীক্ষার্থীদের সেন্টারে পৌঁছে দেওয়া হবে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা থাকছে। জেলাশাসক খুরশিদ আলি কাদরি বলেন, প্রশাসন সবরকম প্রস্তুতি সেরে রেখেছে।
ঝাড়গ্রাম জেলায় পরীক্ষা দেবে ৬৭২৭জন পরীক্ষার্থী। ছাত্র ৩২৭৫জন ও ছাত্রী ৩৪৫২জন। মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ২৬টি। তারমধ্যে মেন ভেনু ১৮টি এবং সাব ভেনু আটটি।
Advertisement
সম্পর্কিত সংবাদ