নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া, পুরুলিয়া ও আরামবাগ: আজ, সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। বাঁকুড়া, পুরুলিয়া ও আরামবাগের পরীক্ষাকেন্দ্রগুলিকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলেছে পুলিস-প্রশাসন। পরীক্ষাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে জারি করা হয়েছে ১৬৩ ধারা। তাই অবৈধ জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। আরামবাগে মাইকিং করে জানানো হয়েছে, জেরক্সের দোকান বন্ধ রাখতে হবে। সেই সঙ্গে বাজানো যাবে না কোনও ধরনের সাউন্ড বক্স। পরীক্ষা সকাল ১০টা ৪৫ থেকে দুপুর ২টো পর্যন্ত চলবে। পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে কেন্দ্রে পৌঁছতে রাস্তায় থাকবে পর্যাপ্ত সরকারি ও বেসরকারি বাস। হাতি থাকা জঙ্গল লাগোয়া এলাকার পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছতে গাড়ির ব্যবস্থা করা হয়েছে।
Advertisement
বাঁকুড়া জেলা প্রশাসন জানিয়েছে, ১১৫টি পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। এবার পরীক্ষা দেবে ৪৮ হাজার ৪৭৬ জন। তারমধ্যে ছাত্র রয়েছে ২১ হাজার ৯৪৫ জন। ছাত্রীর সংখ্যা ২৬ হাজার ৫৩১ জন। বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) পীযূষকান্তি বেরা বলেন, হাতি থাকা এলাকায় প্রশাসন ও বনদপ্তরের তরফে পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে।
বাঁকুড়া উত্তরের ডিএফও দেবাশিস মহিমাপ্রসাদ প্রধান বলেন, বর্তমানে আমাদের বনবিভাগে ৬৩টি হাতির একটি দল ও চারটি দলছুট হাতি রয়েছে। হাতিগুলির উপর নজর রাখা হয়েছে। দপ্তরের কর্মী-আধিকারিকরা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রাস্তায় টহল দেবেন।
পুরুলিয়া জেলায় এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে। জেলায় এবার মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৪৩ হাজার ১৬৪ জন। এরমধ্যে ছাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। এবছর মোট ছাত্রের সংখ্যা ২০ হাজার ১৬০ জন। ছাত্রীর সংখ্যা ২৩ হাজার চারজন। মোট ৩৭০টি স্কুলের পড়ুয়ারা এবছর পরীক্ষায় বসছেন। এবছর মোট ১১৮টি কেন্দ্র থেকে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। এরমধ্যে মেন ভেনু থাকছে ৪০টি এবং সাবভেনু থাকছে ৭৮টি।
জেলা বিদ্যালয় পরিদর্শক(মাধ্যমিক) মহুয়া বসাক বলেন, সুষ্ঠভাবে পরীক্ষা সম্পন্ন করতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা থেকে কন্ট্রোলরুম খোলা হয়েছে। যে সমস্ত জায়গায় হাতির উপদ্রব রয়েছে, সেইসব এলাকার পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে প্রশাসনের তরফে গাড়ির ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া, পরীক্ষার দিনগুলিতে যাতে পরীক্ষার্থীদের যাতায়াতে কোনও অসুবিধা না হয়, তারজন্য বাস মালিক সংগঠনগুলির সঙ্গে আমরা বৈঠক করেছি। পরীক্ষার দিন সকাল থেকে সমস্ত বাস রাস্তায় নামবে বলে প্রতিশ্রুতি মিলেছে।
আরামবাগ মহকুমায় পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ৩৮১ জন। তারমধ্যে ছাত্র রয়েছে ৫৭৪০ জন। ছাত্রী রয়েছে ৭৬৪১ জন। আরামবাগ মহকুমায় পরীক্ষাকেন্দ্র করা হয়েছে ৩৩টি। হুগলির ডিআই সত্যজিৎ মণ্ডল বলেন, পরীক্ষা ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয় সেইজন্য পরিবহণ দপ্তর ও রেলের সঙ্গে আলোচনা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পরীক্ষার্থীদের পথে ঘাটে যেকোনও প্রয়োজনে পুলিস সহায়তা কেন্দ্র খোলা হচ্ছে। খানাকুল এলাকায় নদীপথে যাতায়াতের জন্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে মোতায়েন করেছে প্রশাসন। এছাড়া সেখানে বাইক নিয়েও পুলিসকর্মীরা প্রস্তুত থাকছেন। কোনও পরীক্ষার্থী কেন্দ্রে যেতে অসুবিধায় পড়লে থানায় জানালে বাইকে করে পৌঁছে দেওয়া হবে। এছাড়া আরামবাগ, গোঘাট, খানাকুল ও পুরশুড়া থানার বিভিন্ন পয়েন্টে পরীক্ষার আগে ও পরে ভারী যান চলাচল নিয়ন্ত্রণ করতে নো-এন্ট্রিও করা হচ্ছে।