সংবাদদাতা, দেওয়ানহাট: দিনহাটায় আজ, শনিবার থেকে শুরু হচ্ছে দু’দিনের কমল গুহ ও বেলা গুহ মেমোরিয়াল ডিস্ট্রিক্ট ওপেন চ্যাম্পিয়নশিপ-২০২৪। উত্তরবঙ্গের পাশাপাশি গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের কয়েকশো প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেবেন। মোট ছ’টি বিভাগে বডি বিল্ডিং, পাওয়ার লিফ্টিং, যোগাসন এবং পাঞ্জা প্রতিযোগিতা হবে।
Advertisement
কমল গুহ মেমোরিয়াল মাল্টি জিমের উদ্যোগে এবারেই প্রথম এই প্রতিযোগিতা হচ্ছে। আয়োজকদের সূত্রে জানা গিয়েছে, আজ প্রতিযোগিতার প্রথম দিন বডি বিল্ডিংয়ে রৌপ্য পদকপ্রাপ্ত দু’বারের মিস্টার ইন্ডিয়া রবীশ প্রধান, মিস্টার হিমালয়ান সানি জয়সওয়াল, শচীন্দ্র দত্ত ও মহিলা বডি বিল্ডার ইন্দ্রাণী ঘোষ তাঁদের দেহসৌষ্ঠব প্রদর্শন করবেন। দিনহাটা শহরের শহিদ হেমন্ত বসু কর্নার মুক্ত মঞ্চে প্রতিযোগিতাটি হবে। শুক্রবার দিনভর চলে শেষ মুহূর্তের প্রস্তুতি।
এতবড় আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দিনহাটা চাঁদনী চক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, কোচবিহার জেলা ফিজিক্যাল অ্যাসোসিয়েশন ও দিনহাটা পুরসভা সহযোগিতা করছে। এই প্রতিযোগিতার আয়োজক কমিটির সভাপতি সায়ন্তন গুহ, যুগ্ম সম্পাদক সাবির সাহা চৌধুরী ও পার্থ সাহা, সহ সম্পাদক পরিমল রায় ও দেবাশিস বর্মন। প্রধান উপদেষ্টা ডাঃ রণজিৎ মণ্ডল।
প্রতিযোগিতার প্রধান উপদেষ্টা বলেন, ২০১৮ সালে করোনা মহামারীর আগেই দিনহাটা শহরে কমল গুহ মেমোরিয়াল মাল্টি জিম গড়ে ওঠে। তখন শুধুমাত্র পুরুষরা শরীর চর্চা করতে পারত। মহিলাদের কথা ভেবে তাঁদের জন্যও আধুনিক সুযোগ সুবিধা সহ একটি মাল্টি জিম মাস ছয়েক আগে চালু করা হয়েছে দিনহাটায়। ওই মাল্টি জিমের নাম বেলা গুহ মেমোরিয়াল মাল্টি জিম। যুবক-যুবতীদের শরীরচর্চার প্রতি আগ্রহ বাড়াতে ও সুস্থস্বাস্থ্য গড়তে এবং মানসিক উন্নতির জন্য জিমের গুরুত্ব অপরিসীম। সেজন্যই এবার আরও একধাপ এগিয়ে দু’দিনের কমল গুহ ও বেলা গুহ মেমোরিয়াল ডিস্ট্রিক্ট ওপেন চ্যাম্পিয়ানশিপ-২০২৪ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সায়ন্তন গুহ বলেন, দিনহাটায় আগে একটা সময় শরীরচর্চার চল থাকলেও ধীরে ধীরে তাতে ভাটা পড়ে। তবে নতুন করে যুব সমাজ শরীরচর্চার দিকে এগিয়ে আসতে চাইছে। তারা যাতে আধুনিক মেশিনপত্র ব্যবহারে শরীরচর্চার সুযোগ পায়, পাশাপাশি যাতে মানসিকভাবেও সুস্থ থেকে সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে তারজন্যই এই প্রচেষ্টা।